ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র
হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার
ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন?
“বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট
বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ
দেশে নিবন্ধিত মোবাইল সিমের সংখ্যা ৩২ কোটি ৮২ লাখ
শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ.লীগের নেতাকর্মীরা
মিনি বাসচাপায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের শ্রমিক নিহত, সড়ক অবরোধ
রাজধানীর উত্তরায় মিনিবাসের চাপায় ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের এক শ্রমিক নিহত হয়েছেন। রোববার সকাল সোয়া ৯টার দিকে কামারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।
এদিকে, দুর্ঘটনায় শ্রমিক নিহতের ঘটনায় সড়ক অবরোধ করেছেন এলিভেটেড এক্সপ্রেসওয়ের শ্রমিকরা। দুটি মিনিবাস ভেঙেছেন তারা। পাশাপাশি আব্দুল্লাহপুর-বাইপেল সড়কে আগুন দিয়ে তারা বিক্ষোভ করছেন । এতে করে সড়কটিতে যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন সড়ক ব্যবহারকারীরা।
শ্রমিকরা জানান, সকালে কামারপাড়া সড়কে সার্ভিস ম্যান হিসেবে কাজ করছিলেন ওই শ্রমিক। একটি মিনি বাসকে থামার সংকেত দেন তিনি। এ সময় ওই মিনিবাসটি তাকে চাপা দেয়।
দুর্ঘটনা ও বাসে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা ফায়ার সার্ভিসের কর্মকর্তা বাঁধন। তিনি বলেন, খবর পেয়ে আমাদের
একটি দল সেখানে কাজ করছে। কামারপাড়ায় দায়িত্বরত সার্জেন্ট এরশাদুজ্জামান বলেন, ‘আব্দুল্লাহপুর-আশুলিয়া সড়কে কামারপাড়ার ইসলাম পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। আব্দুল্লাহপুরগামী একটি মিনিবাস ওই শ্রমিককে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ওই শ্রমিককে মৃত ঘোষণা করেন। এ খবরে ঘাতক বাসে আগুন দেয় শ্রমিকরা। এছাড়া সড়ক অবরোধ করেন তারা।’