‘কাল সারাদেশে রেলপথ অবরোধের ঘোষণা’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৫

‘কাল সারাদেশে রেলপথ অবরোধের ঘোষণা’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৫ |
৬ দফা দাবিতে আগামীকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সারাদেশে রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছে আন্দোলনরত পলিটেকনিক শিক্ষার্থীরা। বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড়ে এক ব্রিফিংয়ে এই ঘোষণা দেন শিক্ষার্থীরা। এর আগে, বুধবার দিনভর সাতরাস্তা মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পলিটেকনিক শিক্ষার্থীরা। এতে মহাখালী, মগবাজার ও কারওয়ান বাজারগামী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীদের দাবি, জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতির রায় হাইকোর্ট কতৃর্ক বাতিল করতে হবে। পাশাপাশি ক্রাফট ইন্সট্রাক্টর পদবি পরিবতর্ন ও মামলার সঙ্গে সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে। এদিকে, একই দাবিতে দেশের একাধিক জেলায় আন্দোলনে নামেন পলিটেকনিক শিক্ষার্থীরা। বুধবার কুমিল্লার কোটবাড়ি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবস্থান নেয় শিক্ষার্থীরা। এতে সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে

যায়। এ সময় নিরাপত্তা বাহিনীর বারবার অনুরোধ করলেও শিক্ষার্থীরা সড়ক থেকে সরেনি। এর প্রায় দুই ঘণ্টা পর ফাঁকা গুলি ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অন্যদিকে, ফেনীতে ঢাকা-চট্টগ্রাম রেলপথ দুই ঘণ্টা অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা। এতে গুণবতী স্টেশনে দুইটি ট্রেন আটকা পড়ে। খুলনায় বয়রা জংশন ও দিনাজপুরে রেলপথ অবরোধ করা হয়। এছাড়া, খুলনা ও মুন্সীগঞ্জে সড়ক অবরোধ করে পলিটেকনিক শিক্ষার্থীরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো