ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা
ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা
আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত
নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা
ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ
আওয়ামী লীগ দমনে ৩৫ কিশোর মুন্সিগঞ্জ কারাগারে: মায়েরা রাতভর জেলগেটে জেগে সন্তানের কাছাকাছি কাটালেন
বিশ্লেষণ।। শেখ হাসিনার প্রত্যাবর্তন: পর্দার আড়ালে কোন ভূরাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে?
গাজীপুরে বিএনপি নেতার অশ্লীল ভিডিও ভাইরাল, নিন্দার ঝড়
গাজীপুর মেট্রোপলিটন বাসন থানা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরের কয়েকটি অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি প্রকাশ হওয়ার পর গাজীপুরে হৈ চৈ পড়ে গেছে। সচেতন মহলে এ নিয়ে সমালোচনা এবং নিন্দার ঝড় উঠেছে।
এছাড়া সম্প্রতি একটি জাতীয় দৈনিকের লিড নিউজে ছাপা হয়েছিল ‘ক্লিন ইমেজের প্রার্থী খুঁজছে বিএনপি’। ওই নিউজের কাটিংটির সঙ্গে বাসন থানা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির তার নিজের ছবি জুড়ে দিয়ে ফেসবুকে শেয়ার করেছিলেন। এখন তার অশ্লীল ভিডিও ভাইরাল হয়ে গেলে অনেকেই ব্যঙ্গ করে দুটি ছবি শেয়ার করে বলছেন- এই হলো বাসন থানা বিএনপি নেতার ক্লিন ইমেজের নমুনা। ভাইরাল হওয়া ভিডিওগুলোতে তাকে বস্ত্রহীন এবং আপত্তিকর অবস্থায়
দেখা গেছে। এদিকে ভাইরাল হওয়া ভিডিওটি সুপার এডিট করা দাবি করে বাসন থানা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির বলেন, ভিডিওটি তিনি দেখেছেন কিন্তু এগুলো কিভাবে তার হতে পারে তা তিনি বুঝতে পারছেন না। এমন ভিডিও তার বলে মনে পড়ে না। তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে বলে তিনি দাবি করেন। গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার বলেন, উল্লেখিত ভিডিওটি আমি কিছুক্ষণ আগে দেখেছি। থানা বিএনপির দায়িত্বশীল পদে থেকে এমন কাজে জড়িত হতে পারে বিষয়টি আমার বিশ্বাস হচ্ছে না। কী বলব আমি খুবই লজ্জিত। আশা করি দলের হাইকমান্ড বিষয়টি দেখবেন। দলের হাইকমান্ড সংশ্লিষ্ট বিষয়ে যে নির্দেশনা দিবে আমরাও সে অনুযায়ী ব্যবস্থা নেব।