বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে সুখবর দিল বাংলাদেশ ব্যাংক ! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ এপ্রিল, ২০২৫

বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে সুখবর দিল বাংলাদেশ ব্যাংক !

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ এপ্রিল, ২০২৫ |
তিন মাস পর বৈদেশিক মুদ্রার রিজার্ভে সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রেমিট্যান্স বৃদ্ধির ফলে রিজার্ভ আবারও ২১ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। চলতি বছরের জানুয়ারিতে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু) এর আওতায় ২০২৩ সালের নভেম্বর ও ডিসেম্বর মাসের আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ কমে ২০ বিলিয়ন ডলারে নেমে গিয়েছিল। তবে আকু বিল পরিশোধের আগে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২১ দশমিক ১৬ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্যমতে, রোববার দিন (১৩ এপ্রিল) শেষে বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ দাঁড়িয়েছে ২৬ দশমিক ৩৮ বিলিয়ন ডলার। এর মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর হিসাব অনুযায়ী (বিপিএম-৬ পদ্ধতিতে) গ্রস রিজার্ভের পরিমাণ ২১ দশমিক ১১ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, মার্চ

মাসে প্রবাসী আয় এসেছে ৩২৯ কোটি মার্কিন ডলার, যা রেকর্ড পরিমাণ। এই রেমিট্যান্সই রিজার্ভ বাড়াতে মুখ্য ভূমিকা রেখেছে। এদিকে, আইএমএফ-এর শর্ত অনুযায়ী আগামী জুনের মধ্যে নিট আন্তর্জাতিক রিজার্ভ (এনআইআর) কমপক্ষে ১৭ বিলিয়ন ডলারে উন্নীত করার বাধ্যবাধকতা রয়েছে। বর্তমানে নিট রিজার্ভ রয়েছে ১৬ বিলিয়ন ডলারের মতো। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, "দেশের রিজার্ভ বর্তমানে সন্তোষজনক পর্যায়ে রয়েছে। আইএমএফ-এর ঋণ পেতে নিট রিজার্ভ জুনের মধ্যে ১৭ বিলিয়নের কিছুটা বেশি করতে হবে। আমাদের ধারণা, আমরা এই লক্ষ্যমাত্রা পূরণ করতে সক্ষম হবো।"

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে?