ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
দেশজুড়ে চলছে ‘জামায়াতি মুক্তকরণ’: তারেক সরকারের পদক্ষেপে ইউনূসতন্ত্রের জামায়াতিকরণের অবসান?
ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগ, শাস্তি চেয়ে বিক্ষোভ
বিএনপি ক্ষমতা নিলেই দেশে শুরু হয় ধর্ষণের মহোৎসব
মব, মিথ্যা মামলা আর কারাগারে মৃত্যু; এটাই কি বিএনপির “নতুন রাজনীতি”?
ভূমি দস্যুদের হাতেই প্রশাসন! দখলদারকে প্রশাসক বানিয়ে বিএনপি দেখাল তাদের আসল চেহারা
বিএনপির বাংলাদেশ: রাতে গুলি, সকালে তদন্ত, বিকেলে ভুলে যাওয়া
একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক
গণতন্ত্রের ধারাবাহিকতা বন্ধ রাখা যাবে না: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমরা মনে করি প্রয়োজনীয় সংস্কার করতে হবে। কিন্তু সে সব তো চিরস্থায়ী বন্দোবস্ত নয়। সংস্কার চলমান প্রক্রিয়া। এখন যতটুকু করা সম্ভব করবে। এরপরে যারা ক্ষমতায় আসবে তখন বিভিন্ন দাবি আসবে, রাজনৈতিক দল সেগুলো নিয়ে সংস্কার করবে। কিন্তু গণতন্ত্রের ধারাবাহিকতা বন্ধ রাখা যাবে না। গণতন্ত্রের ধারাবাহিকতাকে অক্ষুণ্ন রাখতে হবে।
রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পুড়ে যাওয়া ’ফ্যাসিবাদের মুখাকৃতি’ মোটিফ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের অর্জন যেন ফ্যাসিবাদের থাবায় নষ্ট না হয়- সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করে রিজভী বলেন, শিক্ষক ও ছাত্র আছেন যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন- আমাদের সবার
মতপার্থক্য থাকতে পারে। কিন্তু ফ্যাসিবাদের প্রকাশ ঘটবে না। সবাই সবার সঙ্গে ভিন্নতা থাকতে পারে, কিন্তু মতপ্রকাশের স্বাধীনতার জন্য আমরা দিতে প্রস্তুত। আমাদের অর্জিত সাংস্কৃতিক ঐতিহ্য, গর্ব, আমাদের অর্জন ফ্যাসিবাদের থাবায় যেন নষ্ট না হয়। আমাদের সংস্কৃতির ঐতিহ্য পদ্মা মেঘনার মতো বহমান, সেটা আমরা বহমানই রাখব। তিনি বলেন, ৫ আগস্টের পর মুক্ত বাতাস তৈরি হয়েছে এখন আরও মুক্ত পরিবেশে প্রাণবন্ত গণতন্ত্র পাওয়ার অপেক্ষা করছি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা বারবার আহ্বান করেছি, প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচনি ব্যবস্থা করুন। যে দাবি আদায় করতে গিয়ে ইলিয়াস আলী গুম হয়েছে। সুমন গুম হয়েছে। আমাদের অসংখ্য নেতাকর্মীকে গুম করা হয়েছে। রিজভী বলেন, মানবিক, ন্যায়বিচার দেশে ছিল না,
শেখ হাসিনা ধ্বংস করে ফেলেছিলেন। আদালতকে আওয়ামী লীগের কার্যালয় বানিয়ে ফেলেছিল। সেই জায়গা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। তিনি শিল্প, সাহিত্য ও সংস্কৃতি চর্চা সমৃদ্ধশালী হবে যেখানে গণতন্ত্র থাকবে। যেখানে গণতন্ত্র থাকবে, সেখানে কেউ আগুন দিয়ে কোনো কিছু পোড়াবে না। যেখানে সবাই নির্মাণ করবে। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু প্রমুখ উপস্থিত ছিলেন।