আন্তর্জাতিক মঞ্চে প্রথমবার সিরিয়ার ফার্স্টলেডি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৫

আন্তর্জাতিক মঞ্চে প্রথমবার সিরিয়ার ফার্স্টলেডি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৫ |
সিরিয়ার ফার্স্টলেডি লতিফা আল-দ্রুবি প্রথমবারের মতো আন্তর্জাতিক কূটনৈতিক একমঞ্চে হাজির হয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন। তিনি তুরস্কের আনতালিয়ায় ১১-১৩ এপ্রিল অনুষ্ঠিত ‘আনতালিয়া ডিপ্লোমেসি ফোরাম’-এ অংশ নেন। সেখানে তিনি তুরস্কের ফার্স্টলেডি এমিনে এরদোগানের সঙ্গে সাক্ষাৎ করেন। এই সম্মেলনে বিশ্বের নানা দেশের কূটনীতিক ও রাজনৈতিক ব্যক্তিত্বেরা অংশ নেন। লতিফা আল-দ্রুবির উপস্থিতি আরব মিডিয়ার নজর কেড়ে নিয়েছে। এর আগে তাকে সবসময়ই কালো আরব ঐতিহ্যবাহী পোশাকে দেখা যেত। তবে এই ফোরামে তিনি তুর্কি ফার্স্টলেডির মতোই কিছুটা মুক্ত ও আধুনিক পোশাকে হাজির হন। সাক্ষাতের পর এমিনে এরদোগান সামাজিক মাধ্যমে লেখেন, ‘আমরা একসঙ্গে সিরিয়ার নারী ও শিশুদের জীবন উন্নত করার কিছু প্রকল্প নিয়ে

আলোচনা করেছি। আশা করি এই উদ্যোগগুলো শান্তি ও স্থিতিশীলতা নিয়ে আসবে।’ এই অনুষ্ঠান ছিল লতিফা আল-দ্রুবির প্রথম আন্তর্জাতিক অংশগ্রহণ, যা তার স্বামী আহমাদ আল-শারার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হওয়ার পর থেকে তার প্রথম প্রকাশ্য উপস্থিতি। লতিফা ১৯৮৪ সালে সিরিয়ার হোমসে জন্মগ্রহণ করেন। তিনি আরবি ভাষা ও সাহিত্যে মাস্টার্স করেছেন এবং তিন ছেলের মা। আহমাদ আল-শারা, যিনি আগে আবু মোহাম্মদ আল-জুলানি নামে পরিচিত ছিলেন, এখন এক নতুন ভাবমূর্তি গড়ে তুলতে চাইছেন। স্ত্রীর আন্তর্জাতিক উপস্থিতির মাধ্যমে তিনি সিরিয়ার সরকারকে আরও মধ্যপন্থী ও আধুনিকভাবে তুলে ধরতে চাইছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সেই অভয়ার মা-কে নির্বাচনে প্রার্থী করল বিজেপি পন্টুন থেকে পদ্মায় তলিয়ে গেছে বাস, ২ জনের লাশ উদ্ধার তেল খুঁজতেই ‘তেল শেষ হয়ে যাচ্ছে’ ইরান যখনই চাইবে তখনই যুদ্ধ শেষ হবে: কর্মকর্তা পদ্মায় পানির ৯০ ফুট নিচে বাস, ঝড়-বৃষ্টিতে ব্যাহত উদ্ধারকাজ ইসরাইলের সামরিক স্থাপনায় ইরানের ব্যাপক হামলা পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধারে কাজ করছে ফেরি হামজা ট্রাম্পের ১৫ দফা প্রত্যাখ্যান করে যা চাইল ইরান ট্রাম্পের ১৫ দফার প্রস্তাব ‘ছুড়ে ফেলে দিল’ ইরান পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা সৌদির তেল শোধনাগারে আবার ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলা দল থেকে বহিষ্কার নিয়ে মুখ খুললেন রুমিন ফারহানা রুহুল কুদ্দুস কাজলকে অ্যাটর্নি জেনারেল করে প্রজ্ঞাপন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছে পাকিস্তান কত ছিল ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবনের প্রথম ইনকাম, কীভাবে? টানা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম পারমাণবিক অস্ত্র ইস্যুতে কড়া বক্তব্য কিমের ভক্সওয়াগেন গাড়ি কারখানায় ক্ষেপণাস্ত্র উৎপাদনের পরিকল্পনা ঢাকা-চট্টগ্রামসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে ২ গেটম্যানের অবহেলায় কুমিল্লায় বাস-ট্রেনের সংঘর্ষ : র‌্যাব