বিশ্বব্যাপী ট্রাম্পের ‘পালটা শুল্ক’ কার্যকর, সুর নরম করছে চীন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ এপ্রিল, ২০২৫

বিশ্বব্যাপী ট্রাম্পের ‘পালটা শুল্ক’ কার্যকর, সুর নরম করছে চীন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ এপ্রিল, ২০২৫ |
আজ থেকে সারা বিশ্বে কার্যকর হয়েছে যুক্তরাষ্ট্রের ‘পালটা শুল্ক’। পূর্বঘোষণা অনুযায়ী ৯ এপ্রিল এই বাড়তি শুল্ক কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগে চীনের শুল্কহার ৮৪ শতাংশ বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন। এতে দেশটির শুল্ক বেড়ে ১০৪ শতাংশে পৌঁছেছে। এ অবস্থায় শেষ পর্যন্ত সুর নরম করতে শুরু করেছে চীন। বেইজিং জানিয়েছে যে, ‘দ্বন্দ্ব’ নিরসনে তারা মার্কিন সরকারের সঙ্গে যোগাযোগ করতে আগ্রহী। বুধবার বাণিজ্য বিষয়ক শ্বেতপত্র প্রকাশ করেছে চীন। এতে বলা হয়েছে, চীন সব সময়ই চেষ্টা করেছে, মার্কিন-চীন বাণিজ্য যেন সব সময় উভয় রাষ্ট্রের জন্য লাভজনক হয়। বাণিজ্যিক ক্ষেত্রে দুই দেশের মধ্যে দ্বন্দ্ব থাকাটা ‘স্বাভাবিক’ বলে উল্লেখ করা হয় শ্বেতপত্রে। তবে নিজেদের স্বার্থ ঠিক রাখার প্রতি জোর দেওয়ার

কথাও বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের বিষয়ে চীনের শ্বেতপত্রে বলা হয়েছে, পাল্টা শুল্কের মাধ্যমে আমেরিকা তার বাণিজ্য ঘাটতি সমস্যা সমাধান করতে পারবে না। বরং বাড়তি শুল্ক আরোপের ফলে বিশ্ব বাণিজ্যের শৃঙ্খলা, সরবরাহ ব্যবসার নিরাপত্তা ও স্থিতিশীলতার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হবে। তবে মঙ্গলবার রাতে রিপাবলিকান পার্টির এক নৈশভোজে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, শুল্ক আরোপের বিষয়টি দারুণ ইতিবাচকভাবে কাজ করবে। তিনি বলেন, অনেক দেশই আমাদের সঙ্গে প্রতারণা করেছে। কিন্তু এখন সময় আমাদের। আমদানি শুল্ক বাড়ানোয় যুক্তরাষ্ট্র দিনে বাড়তি ২ বিলিয়ন ডলারের মতো আয় করছে বলেও তিনি উল্লেখ করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জীন ছাড়ানোর নামে লন্ডনে নারী-শিশু ধর্ষণের ২১টি ঘটনায় বাংলাদেশি ইমামের যাবজ্জীবন কিশোরগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে হত্যা টাকা বাঁচাতে এয়ারপোর্টে শুয়েছি হামে শিশু মৃত্যু ও মার্কিন বাণিজ্য চুক্তির প্রতিবাদে উত্তাল রাজপথ: ইউনূস-নূরজাহানের বিচারসহ ১০ দফা দাবি ট্রাকসহ রামপাল বিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ মালামাল লুট করা এনসিপির ২ শীর্ষ নেতা গ্রেপ্তার এনসিপি থেকে ২২ নেতার পদত্যাগ গায়েবি নারীকে নিহত স্ত্রী দাবিতে জুলাইর ভুয়া মামলা: শেখ হাসিনাসহ ৮৫ আসামির অব্যাহতির সুপারিশ বাংলাদেশে আইনজীবী সমিতির নির্বাচনে অনিয়ম নিয়ে গভীর উদ্বেগ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ল’ সোসাইটির জঙ্গিগোষ্ঠী আল হিম্মাহ’র প্রশিক্ষক সাবেক সেনা সদস্যকে দুর্গম টিলা থেকে গ্রেপ্তার, আলামত উদ্ধার আওয়ামীপন্থী আইনজীবীদের নির্বাচনে বাধা ‘টেকনিক্যাল মব’: মনজিল মোরসেদ পর্তুগালে ট্রেনের ধাক্কায় এক বাংলাদেশি নিহত, আহত ৪ দেশের বাজারে কমল স্বর্ণের দাম এবার ভারতে বাড়ল জ্বালানি তেলের দাম বেড়েছে সবজি-ডিম-মুরগির দাম, ভোক্তার নাভিশ্বাস ডেবিট-ক্রেডিট কার্ড নিয়ে সতর্কবার্তা যুদ্ধের সময় ‘লুকিয়ে’ আমিরাত যান ইসরাইলের দুই গোয়েন্দা সংস্থার প্রধান চীন দেখে যারপরনাই মুগ্ধ ট্রাম্প চীন ছাড়লেন ট্রাম্প উপদেষ্টার কর্মকাণ্ডে উদ্বিগ্ন হয়ে ২০২৪ সালেই প্রশ্ন তুলেছিলাম: তাসনিম জারা ইয়ামালের হাতে ফিলিস্তিনের পতাকা, যা বললেন স্পেনের প্রধানমন্ত্রী