এপ্রিলে বাড়বে তাপমাত্রা রয়েছে ঘূর্ণিঝড়ের শঙ্কা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ এপ্রিল, ২০২৫

এপ্রিলে বাড়বে তাপমাত্রা রয়েছে ঘূর্ণিঝড়ের শঙ্কা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ এপ্রিল, ২০২৫ |
ষড়ঋতুর বাংলাদেশে প্রতিবছর এপ্রিল মাস থেকে শুরু হয় তাপপ্রবাহ। এবারও এপ্রিলের শুরুতেই মৃদু ও মাঝারি ধরনের তাপপ্রবাহ শুরু হয়েছে। আবহাওয়া অফিসের তথ্য বলছে, গত ২৭ মার্চ থেকে শুরু হয়েছে তাপপ্রবাহ যা অব্যাহত রয়েছে। এ ছাড়া চলতি মাসে এক থেকে দুটি লঘুচাপের সম্ভাবনা রয়েছে যা থেকে একটি নিম্নœচাপ অথবা ঘূর্ণিঝড় হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। চলতি মাসের গড় তাপমাত্রা থাকবে ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বৃহস্পতিবার আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা এপ্রিল মাসের আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে বলেছেন, এপ্রিল মাসে ২ থেকে ৪টি মৃদু অথবা মাঝারি ধরনের এবং ১ থেকে ২টি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ ছাড়া এ মাসে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি

হতে পারে। যার মধ্যে একটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। বর্তমানে রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। রাজশাহী বিভাগের যেসব জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে চলেছে সেগুলোর মধ্যে রয়েছে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, দিনাজপুর, নীলফামারী। এ ছাড়া মৌলভীবাজার, রাঙ্গামাটি, যশোর ও চুয়াডাঙ্গা জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে যা অব্যাহত থাকবে। কত তাপমাত্রা থাকলে কী বলা হয় : কোনো জেলার তাপমাত্রা ৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রি হলে সেখানে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে ধরা হয়। আর তাপমাত্রা ৩৮ থেকে ৩৯.৯ হলে মাঝারি তাপপ্রবাহ ধরা হয়। এ ছাড়া কোনো জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি থেকে ৪১.৯ ডিগ্রি দেখা দিলে সেখানকার আবহাওয়া তীব্র তাপপ্রবাহ ধরা

হয়। ৪২ ডিগ্রি থেকে অতি তীব্র তাপপ্রবাহ ধরা হয়। এপ্রিল মাসের কখন কী সম্ভাবনা : ৫ থেকে ৬ তারিখের দিকে দেশের কোথাও কোথাও বৃষ্টির সম্ভবনা দেখছেন আবহাওয়াবিদরা। এরপর আবার ১০ থেকে ১২ এপ্রিলের মধ্যে বৃষ্টির সম্ভবনা রয়েছে। এরপর থেকেই বাড়তে থাকবে তাপমাত্রা। এ ছাড়া এ মাসে ৫ থেকে ৭টি বজ্রসহ শিলা বৃষ্টির সম্ভবনাও রয়েছে। তা ছাড়া ১ থেকে ৩ দিন কালবৈশাখীর আশঙ্কা রয়েছে। কেমন ছিল ২০২৪ সালের তাপপ্রবাহ : গত বছর এপ্রিল থেকে মে মাস পর্যন্ত ৩৫ দিন দেশে তাপপ্রবাহ ছিল। গত বছরের তাপমাত্রা ছিল বিগত ৭৬ বছরের মধ্যে সর্বোচ্চ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও) ভারতীয় পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, ক্ষোভে পেঁয়াজ ফেলে দিচ্ছেন রাস্তায়-ডোবায় মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে বিদ্যুতের লোডশেডিং অতিষ্ট যুবকের প্রধানমন্ত্রী ও জায়মাকে কটুক্তি, ফেনীতে যুবক গ্রেফতার হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ, নবম দিনে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন বিশ্বজুড়ে ৯১টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে শেখ হাসিনা: “এ বছরই দেশে ফিরব” কোটচাঁদপুরের ডেপুটি রেঞ্জার শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ ঢাবি স্থাপনার নাম পরিবর্তন: সিনেট অধিবেশন থেকে শিবিরের ওয়াকআউট; পছন্দের নাম ‘শহিদ ওসমান হাদি’ পশ্চিম তীরে ১০০ স্থানে বসতি স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরাইল জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট