মাদক সেবীদের পক্ষ নিয়ে সাংবাদিক পেটালেন যুবদল নেতা গেন্দা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ মার্চ, ২০২৫

মাদক সেবীদের পক্ষ নিয়ে সাংবাদিক পেটালেন যুবদল নেতা গেন্দা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ মার্চ, ২০২৫ |
নাটোরের বাগাতিপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হানিফুর রহমান গেন্দাসহ অন্তত ১০ জন মিলে আনোয়ার হোসেন অপু নামের স্থানীয় এক সাংবাদিককে মারধর করেছে। শনিবার (৩০ মার্চ) সন্ধ্যায় উপজেলার তমালতলা বাজারের ফিলোন মার্কেট এলাকায় সংবাদের তথ্য সংগ্রহ করার সময় ভুক্তভোগী ওই সাংবাদিককে দল বেধেঁ মারধর করে আহত করে এই যুবদল নেতা। এ নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক আনোয়ার হোসেন অপু। তিনি এশিয়ান টিভির উপজেলা প্রতিনিধি এবং উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি পদে রয়েছেন। জানা গেছে, ওইদিন সন্ধ্যায় ফিলোন মার্কেটের চাল ব্যবসায়ী খেজের আলী তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে স্থানীয় কিছু মাদকসেবীর গাঁজা সেবনের প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে মাদকসেবীরা খেজের আলীকে লাঞ্ছিত করে। এ ঘটনার

তথ্য সংগ্রহে গেলে মাদকসেবীদের পক্ষ নিয়ে দল বেধেঁ ওই সাংবাদিককে পেটান উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হানিফুর রহমান গেন্দা। এতে ভুক্তভোগী সাংবাদিকের শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখম হয় এবং বাম কানে গুরুতর আঘাত পান তিনি। ঘটনা সম্পর্কে জানতে চাইলে অভিযুক্ত উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হানিফুর রহমান গেন্দা বলেন, সাংবাদিকের সঙ্গে সামান্য কথা কাটাকাটি হয়েছে। এটি নিয়ে তিনি স্থানীয়ভাবে মীমাংসা করতে চান। এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ওসি রফিকুল ইসলাম বলেন, সাংবাদিককে মারধরের অভিযোগটি গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন ঘণ্টা বসে পাঁচ লিটার তেল, এটাই বিএনপি সরকারের কৃষিনীতি কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ? ‘আর কখনও বিচার চাইব না’ : যে দেশে বিচার চাওয়াই অপরাধ পুলিশ হত্যার বিচার চাই! ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল অভিনেত্রীর মরদেহ উদ্ধার ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা শিশুদের মধ্যে বাড়ছে হামের কাছাকাছি উপসর্গ, যা করণীয় চ্যাট না খুলেই অনলাইনে কে আছে দেখাবে এবার হোয়াটসঅ্যাপ ৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া জিডিপির প্রবৃদ্ধি ফের নিম্নমুখী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে ইরানের ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের চিঠি’ বিষয়টি নিয়ে যা জানা গেল ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস কতদিন চলবে যুদ্ধ, জানাল ইরানের সেনাবাহিনী নারী সেজে থাকা সেই ছাত্রদল নেতা বাস্তবে দেখতে কেমন, দেখুন ছবিতে সুকৌশলে বোতলজাত সয়াবিন উধাও করা হচ্ছে