ভারতের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কড়া পদক্ষেপ, গণহারে ভিসার আবেদন বাতিল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ মার্চ, ২০২৫

ভারতের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কড়া পদক্ষেপ, গণহারে ভিসার আবেদন বাতিল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ মার্চ, ২০২৫ |
ভারতীয়দের ভিসা জালিয়াতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রায় দুই হাজার ভিসার আবেদন করেছে ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস। শুক্রবার (২৮ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, স্বয়ংচালিত রোবট বা বটের মাধ্যমে ভারতীয়দের মার্কিন ভিসার আবেদনের অভিযোগ উঠেছে। এমন অভিযোগের ভিত্তিতে প্রায় দু’হাজার ভারতীয়ের ভিসার আবেদন বাতিল করা হয়েছে। মার্কিন দূতাবাসের দাবি, এসব অ্যাকাউন্ট সময়সূচি লঙ্ঘন করেছে। ফলে সেগুলো সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, ভারতে ভিসা সংক্রান্ত একাধিক জালিয়াতিমূলক কার্যকলাপ ধরা পড়েছে। এ ধরনের আবেদনের নেপথ্যে থাকা অ্যাকাউন্টগুলো চিহ্নিত করে ব্যবস্থা

নেওয়া হয়েছে। দূতাবাসের পক্ষ থেকে কড়া বার্তায় জানানো হয়েছে, জালিয়াতি সহ্য করা হবে না। যারা সময়সূচি নীতি লঙ্ঘন করবে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি মার্কিন দূতাবাসের দায়ের করা এক অভিযোগের ভিত্তিতে গত সপ্তাহে ভিসা এবং পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে তদন্ত শুরু করে দিল্লি পুলিশ। এর এক সপ্তাহের মধ্যে দূতাবাসের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্প্রতি ভুয়া তথ্য দিয়ে ভিসা আবেদনের একাধিক ঘটনা প্রকাশ্যে আসে। এরপর ঘটনার তদন্তে ৩১ জনের বিরুদ্ধে দিল্লি পুলিশ মামলা করে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাকরি বাঁচাতে নীতি-আদর্শ জলাঞ্জলি দিয়েছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: তোপ দাগলেন ড. মোমেন প্রিজন ভ্যান থেকে সাবেক এমপি তুহিনের আকুতি: ‘অসুস্থ হয়ে যাচ্ছি, ন্যায়বিচার চাই’ বঙ্গবন্ধুর ১০৬তম জন্মবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে ইফতার বিতরণ: শেখ হাসিনার দ্রুত প্রত্যাবর্তনে দোয়া কামনা বঙ্গবন্ধু ও বাঙালি জাতির অদম্য প্রতিরোধের মুখে ঢাকায় এসেছিলেন ইয়াহিয়া চট্টগ্রাম বন্দর থেকে পাহাড়তলী: গণহত্যার কালো অধ্যায় সংস্কারের মুখোশে দমন: ইউনূস সরকারের তেলেসমাতি আইনশৃঙ্খলা বাহিনীই যখন নিরাপদ না, তখন সাধারণ মানুষের কথা কে ভাববে? জ্বালানি সংকটে ভরসা রূপপুর: শেখ হাসিনার মেগা প্রজেক্টেই স্বস্তিতে দেশ শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপ: শ্রীকাইল গ্যাসক্ষেত্রের সুফল পাচ্ছে বাংলাদেশ ইনসাফের দোকানে ভেজাল মাল: নিমের মাজনে নিম নেই, জামায়াতের ইসলামে ইসলাম নেই পাঠ্যবই দুর্নীতি : ইউনুসের সংস্কার, সিন্ডিকেটের উৎসব জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন উত্তাল মার্চের স্মৃতিতে শিব্বীর আহমেদের পাঁচটি দেশাত্মবোধক গান আওয়ামী লীগ সরকারের পতন: ভুল কূটনীতি ও অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যবচ্ছেদ শামা ওবায়েদের নামে চলছে তদ্বির বাণিজ্য বিনামূল্যের পাঠ্যবই মুদ্রণে কারসাজি: এক বছরেই রাষ্ট্রের ৬৫৯ কোটি টাকা লুটে নিলো সিন্ডিকেট ঈদের আগেই বাড়ির পথে যাত্রা, কমলাপুরে যাত্রীদের উপচে পড়া ভিড় ইউনুসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাও মনে করছেন মার্কিন বাণিজ্য চুক্তি দেশের কৃষি ও প্রাণি সম্পদের জন্য ক্ষতিকর বেশি দামে এলএনজি কেনা ও মার্কিন চুক্তি: সরকারের ভুল নাকি ইচ্ছাকৃত সিদ্ধান্ত! কোনো সামর্থবান মুসলিম রাষ্ট্র নয়, ইরানের পাশে দাঁড়ালো চীন