এনসিপি নেতা হান্নানের পথসভায় হামলা, আহত ‘অর্ধশতাধিক’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ মার্চ, ২০২৫

আরও খবর

দীর্ঘ সাক্ষাৎকারে শেখ হাসিনা: ক্ষমতা গুরুত্বপূর্ণ নয়, তবে জনগণের প্রতি নিজের দায়বদ্ধতা উপেক্ষা করতে পারি না

রাজপথে সন্তানের সাথে মিছিলে মা, ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়

‘যুদ্ধবিরতি’র পরেও থামছে না হত্যা — গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৯৮৩

২৭ কোটি থেকে বাড়িয়ে ১,০৮১ কোটির বরাদ্দ: ইমাম-মুয়াজ্জিনের জীবন বদলাবে, নাকি ভোটের মাঠ গরম হবে?

রাউজানে প্রকাশ্যে যুবদল নেতাকে গুলি করে হত্যা, দলীয় কোন্দলকে দুষছেন কর্মীরা

আকারে নয়, বাস্তবায়নে বাজেটের সাফল্য: সিপিডি

শক্তিশালী মহলের প্রভাবে ধামাচাপা পড়ে গেল স্বামী-শাশুড়ির নির্যাতনে নিহত ডা. নাফিসা দিপ্রার নাম

এনসিপি নেতা হান্নানের পথসভায় হামলা, আহত ‘অর্ধশতাধিক’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ মার্চ, ২০২৫ |
নোয়াখালীর হাতিয়া উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের পথসভায় হামলার অভিযোগ উঠেছে বিএনপির বিরুদ্ধে। সোমবার রাত ৮টার দিকে উপজেলার জাহাজমারা বাজারে এ ঘটনা ঘটে। আবদুল হান্নান মাসউদের ফেসবুক পোস্টে অ্যাডমিন দাবি করেছেন, হামলায় হান্নান মাসউদ ভাইসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। এ সময় হামলায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সড়কেই ছাত্র-জনতাকে নিয়ে অবস্থান করছেন আবদুল হান্নান মাসউদ। জানা যায়, এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ হাতিয়ার সন্তান। রোববার দিনব্যাপী তিনি উপজেলার বুড়িরচর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে দেখা করেন। সোমবার দিনব্যাপী জাহাজমারা ইউনিয়নের বিভিন্ন মানুষের সঙ্গে দেখা করেন তিনি। কিন্তু সন্ধ্যায় জাহাজমারা বাজারে গেলে বিএনপির নেতাকর্মীরা তার

জনসংযোগে বাধা ও হামলা করে। এ সময় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সড়কেই ছাত্র-জনতাকে নিয়ে অবস্থান করেন আবদুল হান্নান মাসউদ। হামলার বিষয়ে আবদুল হান্নান মাসউদ বলেন, ‘আমার পথসভায় বিএনপির একদল নব্য ফ্যাসিস্ট বাধা দেয়। প্রতিবাদে আমি ছাত্র-জনতাকে নিয়ে সড়কেই অবস্থান কর্মসূচি পালন করছি। যারা হামলা করেছে তারা আওয়ামী লীগের থেকেও কম নয়। তারা বাজারের দোকানপাট বন্ধ করে ফের হামলার পরিকল্পনা নিচ্ছে। আমি চাই কোনো অপরাধীর ঠাঁই এই দ্বীপে না হোক। সে যে দলেরই হোক না কেন। তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনতেই হবে। এদিকে হামলা ও বাধা দেওয়ার বিষয়টি অস্বীকার করেন হাতিয়া উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক খোকন। তিনি বলেন, কিসের হামলা, এমন কোনো

ঘটনা আমার জানা নাই। বর্তমানে আব্দুল হান্নান মাসউদ যাদের নিয়ে ঘুরছেন তারা আওয়ামী লীগ ও স্বৈরাচারের দোসর। তাদের মধ্যে কোনো ঝামেলা হতে পারে। হাতিয়া থানা পুলিশের ওসি একেএম আজমল হুদা বলেন, খবর পেয়ে আমি নিজেই ঘটনাস্থলে এসেছি। জাহাজমারায় কৃষক দলের আহ্বায়কের ওপর হামলা হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিক বিএনপির লোকজন প্রতিবাদ মিছিল বের করে। সম্ভবত সেই মিছিল থেকে হামলা হতে পারে। আমরা এখন ঘটনাস্থলে আছি। এদিকে হামলা হওয়ার পর হান্নান মাসউদের ফেসবুকে একটি পোস্ট পাওয়া যায়। সেখানে লেখা আছে, ‘নোয়াখালীর হাতিয়ার জাহাজমারাতে বিএনপির সন্ত্রাসী বাহিনী কর্তৃক আব্দুল হান্নান মাসউদ ভাইকে মেরে ফেলার উদ্দেশ্য অতর্কিত হামলা। এতে হান্নান মাসউদ ভাইসহ

৫০ জনের বেশি নেতাকর্মী গুরুতর আহত।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছাত্রলীগ নেতা দেশে ফিরেছেন ভেবে চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পেটালো পুলিশ দিনাজপুরে মাথায় কাফনের কাপড় বেঁধে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল দুধ দিয়ে গোসল করে দল ত্যাগ করলেন জামায়াতের গুপ্ত কর্মী তারেক নানা অজুহাতে সাধারণ কৃষকদের ধান ফেরত, প্রভাবশালীদের নিম্নমানের ধান কিনছে সরকার দীর্ঘ সাক্ষাৎকারে শেখ হাসিনা: ক্ষমতা গুরুত্বপূর্ণ নয়, তবে জনগণের প্রতি নিজের দায়বদ্ধতা উপেক্ষা করতে পারি না বগুড়ায় একরাতে তিন মন্দিরে প্রতিমা ভাংচুর, জড়িতদের পরিচয় অজানা রাজপথে সন্তানের সাথে মিছিলে মা, ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ‘যুদ্ধবিরতি’র পরেও থামছে না হত্যা — গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৯৮৩ ২৭ কোটি থেকে বাড়িয়ে ১,০৮১ কোটির বরাদ্দ: ইমাম-মুয়াজ্জিনের জীবন বদলাবে, নাকি ভোটের মাঠ গরম হবে? ফায়ার স্টেশনের ভেতরে বহিরাগত নারী এনে আপত্তিকর নাচ-গানের আসর স্টেশন অফিসারের রাউজানে প্রকাশ্যে যুবদল নেতাকে গুলি করে হত্যা, দলীয় কোন্দলকে দুষছেন কর্মীরা আকারে নয়, বাস্তবায়নে বাজেটের সাফল্য: সিপিডি শক্তিশালী মহলের প্রভাবে ধামাচাপা পড়ে গেল স্বামী-শাশুড়ির নির্যাতনে নিহত ডা. নাফিসা দিপ্রার নাম শ্যুটার আসিফের পর ক্রিকেটার নাঈম: বিএনপি আমলে দুই ক্রীড়াবিদকে পুলিশি নির্যাতন ইরানে ১৩৯ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করলেন মোজতবা খামেনি শিরোপাহীন দুই যুগ, কোন পথে ব্রাজিল? বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন ডিজে সঞ্জয় যেভাবে বিশ্ব ফ্যাশনের গতিপথ বদলে দিচ্ছে ফুটবল ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় সেই শিবির নেতা জিসান গ্রেফতার এডিসিকে ২৪ দিনে ৩ বার বদলি, নেপথ্যে কে?