বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত সাবেক ছাত্রদল নেতার মৃত্যু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ মার্চ, ২০২৫

আরও খবর

মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে

ডাকাতি মামলায় বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে

৩ লাখের মুলা ঝুলিয়ে অসহায় পরিবারের হাতে ৭০০ টাকা দিয়ে নাসির-সারজিসের ফুটেজ খাওয়া, নিন্দা সাধারণের

পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতার ওপর ছাত্রদল-শিবিরের মবের পর পুলিশে সোপর্দ, পুলিশের প্রতি ধিক্কার শিক্ষার্থীদের

তুরাগে আওয়ামী লীগের ৩ কর্মীর লাশ উদ্ধার: পরিবারের দাবি রাজনৈতিক হত্যাকাণ্ড, সরকারের ‘না’

প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার

তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ

বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত সাবেক ছাত্রদল নেতার মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ মার্চ, ২০২৫ |
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ছাত্রদল নেতা কবির হোসেন (২৮) মারা গেছেন। বুধবার সন্ধ্যায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। কবির হোসেন এনায়েতপুর থানার সদিয়া চাঁদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও চাঁদপুর গ্রামের ফজল আকন্দের ছেলে। এদিকে এ হত্যাকাণ্ডের প্রতিবাদে বুধবার সন্ধ্যায় দলীয় নেতাকর্মীরা কেজির মোড় এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন। এ সময় হত্যার দায়ে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভ ও চরম উত্তেজনা বিরাজ করছে। জানা যায়, মঙ্গলবার বিকালের দিকে ইফতার মাহফিলকে কেন্দ্র করে সদিয়া চাঁদপুর ইউনিয়নের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

মাঠে দুপক্ষের সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন ছিলেন কবির হোসেন। তাকে প্রথমে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি হয়। পরবর্তীতে রাজধানীর ক্রেটিক্যাল কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যার দিকে মারা যান। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন বলে দলীয় সূত্র জানিয়েছে। এদিকে কবির হোসেনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এনায়েতপুরে বিএনপি, যুবদল ও ছাত্রদলের পক্ষ থেকে খুনিদের বিচার দাবিতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও পথসভা করা হয়। এ সময় বক্তারা বলেন, এনায়েতপুর থানা বিএনপির সাবেক সদস্য সচিব মুনজুর রহমান মুঞ্জু সিকদার, যুবদলের আহ্বায়ক জাহিদ হোসেন জহুরুল, সদিয়া চাঁদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম মিঠু

মীর ও সাধারণ সম্পাদক কালাম সিকদারের নেতৃত্বে ছাত্রদল নেতা কবিরকে হত্যা করা হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও লুটপাটের অভিযোগ করা হয়। এ সময় খুনিদের ফাঁসির দাবিতে উত্তাল হয়ে উঠে এনায়েতপুর থানা এলাকা। কেজি মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে এনায়েতপুর থানা চত্বরে পথসভায় মিলিত হয়। এ সময় থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক শেখ, আহ্বায়ক কমিটির সাবেক সদস্য আতউর রহমান আতা, এম এ কাশেম, থানা যুবদলের সদস্য সচিব সাইদুল ইসলাম রাজ, যুগ্ম আহ্বায়ক ফরিদ হোসেন, কৃষক দলের সভাপতি মেরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুক্তার হাসান, তাঁতী দলের সভাপতি আনছার আলী বেপারী, সিরাজগঞ্জ জেলা

ছাত্রদলের সহসভাপতি ইউসুফ আলী শেখসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন। এ বিষয়ে এনায়েতপুর থানার ওসি রশওন ইয়াজদানি বলেন, একই স্থানে মঙ্গলবার ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপির দুগ্রুপের সংঘর্ষ হয়। আমরা জানতে পেরেছি আজ আহত একজন মারা গেছেন। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন আছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নরওয়ে ম্যাচের আগে ব্রাজিলের বড় ধাক্কা: ইনজুরিতে পাকেতা গভীর রাতে নারীসহ আপত্তিকর অবস্থায় আটক যুবদল সভাপতিকে উত্তম-মধ্যম, দল থেকেও বহিষ্কার মার্কিন চুক্তি ও স্বার্থরক্ষায় সাধারণ মানুষের নাভিশ্বাস: আন্তর্জাতিক বাজার দরের চেয়ে উচ্চমূল্যে গম আমদানির অনুমোদন জুনে সারাদেশে ৩৩৩ নারী-কন্যাশিশু নির্যাতিত: শীর্ষে ধর্ষণ ও ধর্ষণ-সংশ্লিষ্ট সহিংসতা সম্পত্তির বিরোধ থেকে ব্যক্তিগত দ্বন্দ্ব, উচিৎ শিক্ষা দিতে সবার নামে জুলাই মামলা: আছেন ভূমিমন্ত্রী জাবেদসহ আওয়ামী নেতারাও বিধবা নারীর টাকা নিয়ে উধাও ইসলামী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী সমন্বয়ক বাঁধন “আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা আমি সমর্থন করি না”, সাক্ষাৎকারে এম সাখাওয়াত হোসেন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বিএনপির হজম করা কঠিন হবে, অকল্পনীয় অনেক ব্যাপার ঘটতে পারে: সাবির মুস্তাফা দরিদ্র ছাত্রের বরাদ্দ সাইকেল নাতনিকে, ধরা পড়ে ফেরত জামায়াত নেতার: ছাগল-ফুটবল-সেলাই মেশিনও লোপাট মবসন্ত্রাস ও চাঁদাবাজিতে হাসনাতই সেরা: অনুসন্ধানে উঠে এলো মুখোশের আড়ালের চিত্র এই সংসদ একটি পরাশক্তির মধ্যস্থতায় গড়ে ওঠা আন্ডারস্ট্যান্ডিংয়ের সংসদ: জমিয়ত নেতা ইউসুফী বান্দরবানে কেএনএফ ক্যাম্পে সেনা-জেএসএস যৌথ হামলা, রক্তক্ষয়ী সংঘর্ষে ৪ সেনা নিহতের দাবি সাংবাদিক এনায়েত শাওনকে হুমকি, নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের গভীর উদ্বেগ ও নিন্দা হাজারীবাগে বাথরুমের সিলিংয়ে থানা লুটের শটগান: ভাড়াটিয়াদের বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ পোশাক খাতে বেড়েই চলেছে সংকট: আরও এক কারখানা বন্ধ, ঈদের পরে লাখো শ্রমিক ছাঁটাই চবিতে মধ্যরাতে ছাত্রদল ও ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রদের মারামারিতে প্রক্টর লাঞ্ছিত, সাংবাদিক হেনস্তা চট্টগ্রামে প্রকাশ্য দিবালোকে পিঠে গুলি করে যুবককে হত্যা, ধোঁয়াশায় পুলিশ “জুলাই আন্দোলন আমার জীবনের সবচেয়ে বাজে সিদ্ধান্ত!”—সমন্বয়কের তীব্র অনুশোচনা ১ লাখ টাকা চাঁদা না দেওয়ায় পটিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম জুনে ৮ মাসের সর্বনিম্ন রেমিট্যান্স, অর্থবছরে প্রবৃদ্ধি ১৭.৩ শতাংশ