নারী-পুরুষ কেউ যেন পাবলিক প্লেসে ধূমপান না করে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ মার্চ, ২০২৫

নারী-পুরুষ কেউ যেন পাবলিক প্লেসে ধূমপান না করে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ মার্চ, ২০২৫ |
নারী-পুরুষ সবাইকে প্রকাশ্যে ধূমপান না করার অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার সন্ধ্যায় রাজধানীর মিরপুর পুলিশ লাইন পরিদর্শন শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ অনুরোধ জানান। এসময় তিনি ব্যবসায়ীদের প্রতি রমজানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম না বাড়ানোরও অনুরোধ জানান। উপদেষ্টা বলেন, ‘অন্যান্য ধর্মাবলম্বীরা তাদের ধর্মীয় অনুষ্ঠানের সময় জিনিসপত্রের দাম কমিয়ে দেয়। মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোতেও রমজানে জিনিসপত্রের দাম কমিয়ে রাখা হয়। আর আমাদের দেশে উল্টোটা হয়, রমজানের সময় ব্যবসায়ীরা জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়।’ তিনি বলেন, ‘আমি ব্যবসায়ীদের অনুরোধ করব, তারা যেন এসময় জিনিসপত্রের দাম না বাড়ায়। রমজানের সময় তারা যেন জিনিসপত্রের দাম যথাসম্ভব কম রাখে। এটি করতে পারলে, ভোক্তাদের সাশ্রয় হবে,

তারা স্বস্তি পাবে।’ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এটা স্বীকার করতে হবে যে এবার জিনিসপত্রের দাম গতবারের চেয়ে কম। আর অভিযান না চালিয়েও যদি জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখা যায়, সেটা তো আরও ভালো।’ লালমাটিয়ায় দুই নারীর ওপর হামলার বিষয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘আমি যতটুকু জেনেছি তারা সিগারেট খাচ্ছিলেন। কিছু লোক সেখান দিয়ে নামাজ পড়তে যাচ্ছিলেন।’ তিনি বলেন, ‘পাবলিক প্লেসে ধূমপান নারী-পুরুষ উভয়ের জন্য অপরাধ। তাই সবাইকে অনুরোধ করব, কেউ যেন উন্মুক্ত স্থানে ধূমপান না করেন।’ উপদেষ্টা আরও বলেন, ‘রোজার সময় সবাইকে একটু সংযমী হতে হবে। আর আমাদের ধর্ম উপদেষ্টা সবাইকে অনুরোধ করেছেন, রমজানে দিনের বেলায় বাইরে যেন কেউ খাবার না

খায়। এটা করলে রোজাদারদের সম্মান করা হয়।’ তিনি এর আগে পুলিশ লাইনে পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের ব্যারাক পরিদর্শন করেন। উপদেষ্টা এ সময় বলেন, ‘রমজানের সময় ব্যারাকের পুলিশ সদস্যদের জন্য প্রাপ্য (নির্দিষ্টকৃত) খাবারের চেয়ে বেশি খাবার দেওয়া হয়।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেনীতে টেন্ডার-চাঁদাবাজিতে বেপরোয়া বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা না খেয়ে থাকা ৬ হাজার শ্রমিকের হাহাকার: কুমিল্লায় রাজপথ অবরোধে ফুঁসে উঠেছে জনতা। সাবেক স্পিকার গ্রেপ্তার: আদালতে আইনজীবীদের ‘জয় বাংলা’ স্লোগান দুই দফায় অস্বাভাবিক উল্লম্ফন, জেট ফুয়েলের দামে নতুন রেকর্ড শিল্পের ধাক্কায় কমল প্রবৃদ্ধি, দ্বিতীয় প্রান্তিকে জিডিপি ৩.০৩ শতাংশে খেলাপি ঋণের পাহাড়ে দমবন্ধ ব্যাংকিং খাত, ২৩ ব্যাংকের মূলধন ঘাটতি ২.৮২ লাখ কোটি টাকা ঈদুল আজহা ও আরাফাহ দিবসে আরব আমিরাতে ৬ দিন ছুটি বিসিবি বোর্ড ভেঙে এনএসসির অ্যাডহক কমিটি গঠন, সভাপতি তামিম যুক্তরাষ্ট্রের তেল-গ্যাস লবির সফল কৌশলঃ ইউনুসের মাধ্যমে বাংলাদেশের ১০ কয়লা বিদ্যুৎ প্রকল্প বাতিল উৎপাদনশীলতার সক্ষমতা, ভবিষ্যতের বাংলাদেশ এবং বাংলাদেশ সনদ এনসিপি নেত্রী ডা. মিতু ও সাবেক স্বাস্থ্যে শতকোটি টাকার টেন্ডার ও নিয়োগ বাণিজ্য ফের বাড়ল জেট ফুয়েলের দাম রাজধানীতে পাচারকালে হেরোইন-ইয়াবার বিশাল চালান জব্দ বুলবুলের বিরুদ্ধে ১৮টি অভিযোগ অন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ বিল আকারে সংসদে পাশ হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর ইসরাইলজুড়ে সাইরেন সময়সীমা শেষ হওয়ার আগে প্রচুর আলোচনা ও দরকষাকষির সুযোগ আছে আজ রাতে পুরো একটি সভ্যতা চিরতরে বিলুপ্ত হয়ে যাবে: ট্রাম্প স্বর্ণের দাম আরও বাড়ল মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস