অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার আরও ৪৭৭ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার আরও ৪৭৭

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ |
বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে সারা দেশ থেকে নতুন করে ৪৭৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আরও ৮৭০ জনকে গ্রেফতার করা হয়েছে। সবমিলিয়ে সারা দেশ থেকে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার হয়েছেন ১ হাজার ৩৪৭ জন। আট দিনে ৪ হাজার ৪০১ জনকে গ্রেফতার করা হয়েছে। ৮ ফেব্রুয়ারি রাত থেকে আইনশৃঙ্খলা বাহিনী যেৌথভাবে এ অভিযান শুরু করে। শনিবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় আসামি গ্রেফতারের পাশাপাশি অস্ত্র উদ্ধার করেছেন অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা। অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ২০ রাউন্ড গুলি, তিনটি ছুরি, দুটি রামদা

ও তিনটি হ্যামার উদ্ধার করা হয়েছে। গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ৭ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের ওপর হামলা হয়। আওয়ামী লীগের লোকজনই এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। এ ঘটনার পর দেশের সামগ্রিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করার সদ্ধিান্ত নেয় সরকার। এরই ধারাবাহিকতায় ৮ ফেব্রুয়ারি থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হয়। বু্যরো ও প্রতিনিধিদের পাঠানো খবর চট্টগ্রাম : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ১৬ থানায় ‘অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারী ও পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগ ছাত্রলীগের ৫৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সিএমপি গণসংযোগ শাখা এসব তথ্য নিশ্চিত করেছে। সিলেট : সিলেটে সাবেক এমপির এক ভাগ্নেসহ ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। চলমান ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসাবে

তাদের গ্রেফতার করা হয়। রাজশাহী : জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত সৈকতসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে রাজশাহী জেলায় ১০ জন ও মহানগরে চারজন গ্রেফতার হয়েছেন। এ ছাড়া সাবেক এক যুবদল নেতা ও একজন বিএনপিকর্মীকে গ্রপ্তোর করা হয়েছে। তারা হলেন নগরের শাহমখদুম থানার পবা নতুনপাড়া গাঙ্গপাড়া মহল্লার বাবু আকতারের ছেলে পপেল আকতার ও পবা রাইস মিলপাড়া মহল্লার মো. রাজুর ছেলে হিমেল রাজেশ। হবিগঞ্জ : আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি আলী আমজাদ তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার আমেরিকা পালানোর সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার তাকে আদালতের মাধ্যমে

কারাগারে পাঠানো হয়েছে। শাহরাসি্ত (চাঁদপুর) : শাহরাসি্ত পেৌর আওয়ামী লীগের সভাপতি আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েলকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ। কুড়িগ্রাম : জেলায় ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান। খাগড়াছড়ি : জেলায় আরও নয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আশুলিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে যুবককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ গফরগাঁওয়ে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা সাভারে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার প্রথম ম্যাচে ব্যর্থ রোনালদো, কঙ্গোর ঐতিহাসিক বিশ্বকাপ পয়েন্ট নেত্রকোনায় শিক্ষকের পৈশাচিকতা: ১২ বছরের ছাত্রকে মাসের পর মাস বলৎকার, মাদ্রাসার মোহতামিম পলাতক ক্লোজার রেকর্ড স্পর্শ করে ব্রাজিলের রোনালদোকে স্মরণ করলেন মেসি ব্যবসায়ী থেকে চাঁদার টাকা আনতে যাওয়া বিএনপির ২ নেতাকে গণপিটুনি, মুচলেকায় মুক্তি প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে সহজেই হারালো অস্ট্রেলিয়া রেকর্ড গড়া বিশ্বকাপ হ্যাট্রিকের পর এটিকে ‘একটি সুন্দর মুহূর্ত’ বললেন মেসি খুবি অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে কুপ্রস্তাবের অভিযোগ বিশ্বকাপের মাঝে সাপ আতঙ্কে কাঁপছে জার্মানি শিবির পড়ার টেবিল সরিয়ে ফুটবলের গ্যালারি যে গল্পের কেন্দ্রবিন্দুতে মেসি সংসদে সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন চাইলেন জামায়াত এমপি এক ঝড়েই শেষ বিশ্বের ৭% বিরল বানর ইউএসের অবরুদ্ধ হরমুজ প্রণালি অতিক্রম করল ৩ ইরানি ট্যাঙ্কার খেলার মাঠ থেকে অভিনয়ে জামাল ভূঁইয়া ২১১২ কোটি টাকা ব্যয়ে আরও ৩ কার্গো এলএনজি কিনছে সরকার মেসির অবসর প্রসঙ্গে যা বললেন আর্জেন্টাইন কোচ বিশ্বকাপে ক্লোসা ও মেসি কোন দলের বিপক্ষে কত গোল করেন?