ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা
আ.লীগের লিফলেট তৈরি, সাবেক মহিলা ইউপি সদস্যসহ গ্রেফতার ২
ছাত্রদলের দুই গ্রুপের গোলাগুলিতে নিহত সনি: ২৪ বছরেও বিচার না হওয়ায় ক্ষোভ ছাত্রলীগের
গ্রামে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
কুমিল্লায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪০
ধর্মীয় লেবাসে মহাপ্রতারণা: ৩ হাজার গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে উধাও জামায়াত নেতা
নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা মো. আব্দুল্লাহ আল-মামুন মণ্ডলকে (৩০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার বিকেলে ধাপেরহাট বন্দরের জামদানি সড়ক মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ আল মামুন মণ্ডল উপজেলার ধাপেরহাট ইউনিয়নের খামারপাড়া গ্রামের আব্দুল মান্নান মণ্ডলের ছেলে ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে আব্দুল্লাহ আল-মামুন মণ্ডলকে ওই এলাকায় দেখা যায়।
এর পরপরই একদল দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা করে। তারা তার শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। খবর পেয়ে তার স্বজনরা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু
পথেই তার মৃত্যু হয়। সাদুল্লাপুর থানার ওসি তাজ উদ্দিন খন্দকার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ দুর্বৃত্তদের চিহ্নিত ও আটক করতে অভিযান অব্যাহত রেখেছে।
পথেই তার মৃত্যু হয়। সাদুল্লাপুর থানার ওসি তাজ উদ্দিন খন্দকার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ দুর্বৃত্তদের চিহ্নিত ও আটক করতে অভিযান অব্যাহত রেখেছে।



