বাস্কেটবল খেলোয়াড়কে বিয়ে করছেন পার্ক-হা-না – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৫

বাস্কেটবল খেলোয়াড়কে বিয়ে করছেন পার্ক-হা-না

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ |
'মাই মেরি ম্যারেজ' ড্রামা সিরিজে অভিনয় করে পরিচিতি পাওয়া কোরিয়ান অভিনেত্রী পার্ক হা-না। আগামী ২১ জুন সিউলে একটি ঘরোয়া আয়োজনে বিয়ে সারবেন তিনি। পাত্র সাবেক বাস্কেটবল খেলোয়াড় কিম তে-সুল। বিয়ে প্রসঙ্গে পার্ক মা-না বলেন, 'পরিচিতদের সঙ্গে এক আড্ডায় কিমের সঙ্গে আমার পরিচয়। আমাদের মধ্যে অনেক মিল রয়েছে, ফলে সম্পর্কটা ঘনিষ্ঠ হয়েছে। আমরা স্বাভাবিকভাবেই জুটি হয়ে উঠি এবং দুজন দুজনের সঙ্গ উপভোগ করি। একে অপরকে সম্মান করি, শ্রদ্ধা করি। সে ভীষণ সহানুভূতিশীল।' বিয়ের পরও নিয়মিত অভিনয় চালিয়ে যাবেন এই তারকা। কিম তার কাজকে সম্মান করেন। মিডিয়াতে তার কাজের ক্ষেত্রে কোনো বাধা থাকবে না বরং আরো সহযোগিতা করবেন বলে জানান হবু স্বামী কিম। ২০০৩ সালে

গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন পার্ক। পরে অবশ্য অভিনয়ে থিতু হয়েছেন। 'টোয়েলভথ সাইন অব লাভ', 'আ হান্ড্রেড ইয়ার সিগ্যাসি', 'ইমপ্রেস কি', 'স্টিল লাভিং ইউ', 'দ্য প্রমিজ'সহ বেশ কয়েকটি ড্রামা সিরিজে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন এই অভিনেত্রী।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৪৯ বছর বয়সেও দারুণ ফিট শাকিরা, রহস্যটা জানালেন তাঁর দীর্ঘদিনের প্রশিক্ষক শিক্ষায় বরাদ্দ ২ শতাংশে উন্নীত, স্বাগত জানালেন শিক্ষাবিদরা ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষমতা ব্যাংকের হাতে দেওয়ার প্রস্তাব অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয় খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা করার প্রস্তাব ২০২৮ থেকে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া চার নতুন বিষয়ে যা থাকবে প্রেমের নাটক ‘সমান সমান’ করদাতাদের জন্য সুখবর বস্তিতে জন্ম নেওয়া সেই ছেলেটি এখন দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ভিসিআর দিবসে পুরোনো ভিডিও টেপে মুক্তি পেয়েছে নতুন সিনেমা টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর