ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ
নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার
পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ
ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ
উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ
রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান
হামলা-ভাঙচুর করে কেউ টিকতে পারে না: শেখ হাসিনা
বাংলাদেশে গত কয়েক দিন আওয়ামী লীগ নেতাদের বাড়ি-ঘরে হামলা, ভাঙচুরের কথা উল্লেখ করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জুলুম করে কেউ টিকে থাকতে পারে না।
বৃহস্পতিবার দলীয় নেতা-কর্মীদের সাথে অনলাইনে কথা বলেন শেখ হাসিনা। যেটি বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে সরাসরি প্রচার করে দলটি।
শেখ হাসিনা বলেছেন, ধানমন্ডি ৩২ নম্বরসহ ঘর-বাড়ি পোড়ানোর ঘটনা একটি বড় অপরাধ।
“এতো জুলুম করে কেউ টিকতে পারে না ইতিহাস মুছে ফেলা যায় না," বলেন তিনি।
গত পাঁচই অগাস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। সেখান থেকেই অনলাইনে কথা বলেছেন তিনি।
বুধবার অনলাইনে শেখ হাসিনার বক্তব্য দেয়ার ঘোষণাকে কেন্দ্র করে ঢাকায় ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর
রহমানের বাসভবন ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বাসভবন 'সুধাসদনে' হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এছাড়া, খুলনা, চট্টগ্রাম, সিলেট, রংপুরসহ দেশের আরো কয়েকটি স্থানে ক্ষমতাচ্যুত সরকারের মন্ত্রী, এমপিসহ আওয়ামী লীগ নেতাদের বাড়ি ও শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর করা হয়।