বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ ফেব্রুয়ারি, ২০২৫

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ ফেব্রুয়ারি, ২০২৫ |
টঙ্গীর তুরাগ তীরে বাদ ফজর শূরায়ী নেজামের বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। ইজতেমার নিয়মানুযায়ী শুরুর দিন বাদ ফজর থেকে সমবেত মুসল্লিদের উদ্দেশ্যে আমবয়ান করা হয়। কিন্তু এই ধাপে তার ব্যতিক্রম। সোমবার বাদ ফজর থেকে কোনো আমবয়ান হয়নি। তবে খিত্তার সাথীদের সঙ্গে মুজাক্কারা করা হচ্ছে। এরপর সকাল ১০টায় নজমের জামাতের সাথীদের উদ্দেশ্যে বয়ান করবেন ভারতের মাওলানা আহমেদ হোসাইন। বিষয়টি নিশ্চিত করেছেন ইজতেমার শূরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। তিনি জানান, মুরব্বিদের পরামর্শক্রমে পরবর্তী কার্যক্রম শুরু হবে। সোমবার শুরু হওয়া শূরায়ী নেজামের ইজতেমার দ্বিতীয় ধাপে রোববার বিকাল থেকে ঢাকার একাংশসহ দেশের ২২ জেলার মুসল্লিরা ময়দানে এসে সমবেত হয়েছেন। ঢাকা জেলার

একাংশ ছাড়াও মানিকগঞ্জ, জয়পুরহাট, সিলেট, জামালপুর, সিরাজগঞ্জ, মেহেরপুর, টাঙ্গােইল, পাবনা, নরসিংদী, কিশোরগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, গোপালগঞ্জ, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর, শরীয়তপুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নওগাঁ ও বান্দরবন জেলার ধর্মপ্রাণ মুসল্লিরা তাদের জন্য নির্ধারিত খিত্তায় অবস্থান নিয়ে ইবাদত বন্দেগিতে মশগুল রয়েছেন। ইজতেমা ময়দানে মুসল্লিদের আগমন অব্যাহত রয়েছে। এ ঢল থাকবে আখেরি মোনাজাতের আগমুহূর্ত পর্যন্ত। প্রসঙ্গত, শূরায়ী নেজামের দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে ৫ ফেব্রুয়ারি। মাঝে ৮দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৬ ফেব্রুয়ারি শেষ হবে মাওলানা সাদ আহমদ কান্ধলবী অনুসারিদের বিশ্ব ইজতেমা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৬ শিশুর মৃত্যুতে তড়িঘড়ি ব্যবস্থা, ৬ শতাধিক শিশুর খুনিরা দেশ-বিদেশে ঘুরে বেড়ায়! ন্যায়বিচার কোথায়? সরকারি ফ্ল্যাটের জন্য ওয়াশিং মেশিন-ওভেন জানালার পর্দা দাবি জামায়াতের এমপির চট্টগ্রামে মুক্তিপণের দাবিতে প্রতিবেশীর ৫ বছরের শিশুকে অপহরণের পর খুন করে লাশ গুম ‘আওয়ামী লীগকে আর রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না’—বগুড়ায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম ছাত্রীদের গভীর রাতে অশালীন বার্তা প্রেরণ: ‘ফেসবুক-হোয়াটসঅ্যাপ ডিলিট হয়ে গেছে’ দাবি খুবি শিক্ষকের ‘সব সমালোচনা থেমে যাবে’, ইংল্যান্ডের বড় জয়ের পর বেলিংহাম একসময়ের পানির উৎস, এখন মরণফাঁদ: সাড়ে ৩০০ বছরের ইতিহাস এখন ময়লার ভাগাড় টানা একমাস পরীমনির রাত্রিকালীন নিরাপত্তা নিশ্চিত করেন এডিসি সাকলায়েন প্রথম ম্যাচে ব্যর্থ রোনালদো, কঙ্গোর ঐতিহাসিক বিশ্বকাপ পয়েন্ট চ্যাটবটে দুর্ভেদ্য লকডাউন এবার জানা গেল মেসির কান্নার ‘আসল’ কারণ ম্যাচের আগে বিয়ার পান করেই ইংল্যান্ড সমর্থকদের খরচ ৪৯ লাখ টাকা রোনালদোকে কেন তুলে নেননি, ব্যাখ্যা দিলেন পর্তুগাল কোচ স্বর্ণের দাম বাড়ল ভরিতে ২৫০৮ টাকা দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ছয় দেশের ৭০ জন চিহ্নিত, কেন্দ্রীয় ব্যাংকের আতিউরসহ ১০ কর্মকর্তা অস্ট্রেলিয়ায় চাকরি দেওয়ার নামে প্রবাসীর টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২ রেললাইনে ট্রাক উল্টে কুড়িগ্রামের সঙ্গে ১০ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ স্ত্রী আত্মহত্যার প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে আশুলিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে যুবককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ