সাকিবের বিদায়ী টেস্ট খেলতে না পরাকে নিজের অপূর্ণতা মানছেন হান্নান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ ফেব্রুয়ারি, ২০২৫
     ১০:৪২ পূর্বাহ্ণ

সাকিবের বিদায়ী টেস্ট খেলতে না পরাকে নিজের অপূর্ণতা মানছেন হান্নান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:৪২ 119 ভিউ
বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক পদ থেকে সরে দাঁড়িয়েছেন হান্নান সরকার। কোচিংয়ে ফিরতে বিসিবির নির্বাচক প্যানেল থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন তিনি। সব মিলিয়ে ৮ বছর ৮ মাস বিভিন্ন পর্যায়ে বিসিবিতে নির্বাচকের দায়িত্ব পালন করা হান্নান সরকারের অধীনে সাফল্য যেমন এসেছে; তেমনটি যেতে হয়েছে ব্যর্থতার মধ্যে দিয়েও। সব মিলিয়ে দীর্ঘ ক্যারিয়ারে স্মরণীয় ঘটনা কি। কোনো আক্ষেপ বা অপূর্ণতা আছে কিনা; রোববার এসব জানতে চাওয়া হয় হান্নানের কাছে। যার উত্তরে ক্যারিয়ারের অপূর্ণতার হিসেবে সাকিব আল হাসানের বিদায়ী টেস্ট প্রসঙ্গ সামনে এনেছেন তিনি। হান্নান বলেন, ‘স্মরণীয় ঘটনা আসলে সাকিবের অবসরটা যদি দেশ থেকে হতো, এটা মনে হয় একটা স্মরণীয় ঘটনা বলা যেত। কারণ সে (সাকিবের

বিদায়ী সিরিজের) ঘোষণাটা আমার মুখ থেকেই এসেছিল, যে দলে ছিল। তারপর সাকিবের দেশে আসতে না পারা, সে জায়গাটা মেলেনি আরকি। আমি ঘোষণা করলাম সাকিব দলে আছে, এসে রিটায়ার্ড করতে পারেনি। সেটা একটা অপূর্ণতা থেকে যায় সিলেকশনের জায়গা থেকে।’ কেন হঠাৎ দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন হান্নান। সেই প্রশ্নের উত্তরে জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার বলেন, ‘এই আলোচনাটা গত তিন মাস ধরে চলছিল বিসিবির সঙ্গে। এটা আমার একদিন বা দুই দিনের সিদ্ধান্ত না। এটা তিন মাস যাবত বিসিবির সঙ্গে কথা হচ্ছিল। সবমিলিয়ে সামনে যেহেতু ডিপিএল আছে এখনই সঠিক সময় ছাড়ার। ডিপিএল দিয়ে শুরু করব কোচিং ক্যারিয়ার, সামনে বিসিএল আছে, এইচপি ক্যাম্প হতে পারে

বা এসসিএল।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হলুদের সঙ্গে কোন উপাদান মিশিয়ে খাওয়া উপকারী ঈদের মতো ভিড় টার্মিনালে, রিকুইজিশনে বাস সংকট তপশিলের পর গুলির ঘটনা ৩৪টি, অস্ত্র উদ্ধার ১১৩৯ ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে মুখ খুললেন গাঙ্গুলী নিষিদ্ধ মারণাস্ত্রের ব্যবহার, নিমেষে নিশ্চিহ্ন হাজারো মানুষ নায়িকা থেকে প্রবাসী, কেন বলিউড ছাড়েন রাগেশ্বরী শেখ হাসিনার চিন্তা এত শক্তিশালী যে শত্রুরাও তা হুবহু নকল করে ‘১৫ বছর কী স্বার্থে কেন চুপ ছিলেন?’—ইকবাল করিম ভূঁইয়াকে খোলা চিঠিতে প্রশ্ন ভোট ব্যাংক দখলে জামায়াতের ভয়ংকর নীলনকশা: ৯ আসনে সাড়ে ৪ লাখ ‘বহিরাগত’ ভোটার অন্তর্ভুক্তির অভিযোগ ‘জুলাই সনদের আড়ালে এলজিবিটি ও পশ্চিমা এজেন্ডা?’—না ভোটের ডাক দিয়ে আসিফ মাহতাবের সতর্কবার্তা ‘নির্যাতিত’ যুবলীগ কর্মী রিয়াদের আর্তনাদ: ‘আগামী প্রজন্ম ও দেশকে বাঁচাতে পাতানো নির্বাচন বর্জন করুন’ ণভোট, এপস্টিন, ডিপি ওয়ার্ল্ড, সোমালিল্যান্ড ও গণহত্যা* ‘অবৈধ’ নির্বাচন বর্জন ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোটের ডাক গোলাম রাব্বানীর পেশাগত দায়িত্ব পালনকালে জাবিতে সাংবাদিককে ‘হেনস্তা’ পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৪ আবারও শাকিবের বিপরীতে সাবিলা নূর ধর্ষণ মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন ক্রিকেটার তোফায়েল যুক্তরাষ্ট্রের জাহাজকে ইরানের জলসীমা এড়িয়ে চলার নির্দেশ পিস্তল ও গোলাবারুদসহ স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেপ্তার ৩ শেরপুরে লুট হওয়া শটগানসহ বিএনপিকর্মী আটক