বাংলাদেশ ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কী কথা হলো, মুখে কুলুপ জয়শঙ্করের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ জানুয়ারি, ২০২৫

বাংলাদেশ ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কী কথা হলো, মুখে কুলুপ জয়শঙ্করের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ জানুয়ারি, ২০২৫ |
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে প্রথম দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ ইস্যুতে কথা হয়েছে বলে জানিয়েছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্রের ভিসা নীতি এবং আঞ্চলিক নানা বিষয় নিয়েও ওই দ্বিপাক্ষিক বৈঠকে কথা হয়েছে বলে জানিয়েছেন জয়শঙ্কর। গত ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানের যোগ দিতে ওয়াশিংটনে গিয়েছিলেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী। সেখানে এক বৈঠকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এসব আলোচনা হয় তার। নিজের এক্স (সাবেক টুইটার) হ্যাণ্ডেলে জয়শঙ্কর লিখেছেন, আমাদের দৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্ক আবারও ঝালিয়ে নিলাম। নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী রুবিওকে ভারত-মার্কিন সম্পর্কের একজন দৃঢ় প্রবক্তা বলেও উল্লেখ করেছেন জয়শঙ্কর। এছাড়াও আঞ্চলিক ও বৈশ্বিক বহু বিষয় নিয়ে মত বিনিময় হয়েছে বলেও ওই পোস্টে লিখেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। ওই বৈঠকে মার্কিন

পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালজ। বৈঠকের পরে ওয়াশিংটন ডিসিতে ভারতীয় দূতাবাসের সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে জয়শঙ্কর স্বীকার করেন যে বাংলাদেশ নিয়ে ওই বৈঠকে কথা হয়েছে। তিনি জানান, হ্যাঁ, বাংলাদেশ নিয়ে আমাদের মধ্যে কিছু আলোচনা হয়েছে। আমার মনে হয় এ নিয়ে বিস্তারিত কিছু বলা উচিত হবে না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দ্বিতীয় ম্যাচের আগে সুখবর পেল ব্রাজিল ঐতিহাসিক চুক্তিতে ইরানের বিজয় চাইনিজ স্ক্যামারদের কাছে তরুণদের ডলারে বিক্রি ইরান থেকে তেল কেনার উদ্যোগ ক্রিপ্টোতে প্রতিদিন পাচার কয়েকশ কোটি টাকা পাকিস্তানের চা, আতিথেয়তা ও বিয়ের ঐতিহ্যের প্রেমে মার্কিন কূটনীতিক এক আপেল, দুই রঙ! নিউজিল্যান্ডে বিরল আপেল দেখতে উৎসুক জনতার ভিড় জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা নিয়ে মুখ খুললেন জামায়াত এমপি সবার সামনে সামান্থাকে ‘লাভ ইউ’ বলতে নারাজ রাজ, কিন্তু কেন? ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া খুবি অধ্যাপকের কুশপুত্তলিকা দাহ, জুতা নিক্ষেপ বিজ্ঞান ও গবেষণার জগতকে বদলে দিতে আসছে ‘চ্যাটজিপিটি ফর সায়েন্স’ শুধু রঙ দেখে নয়, গন্ধ শুকে বুঝুন আম টক না মিষ্টি চাকরির আশ্বাসে চট্টগ্রামে নিয়ে বিধবাকে গণধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার শিশুকে ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন ৬ শিশুর মৃত্যুতে তড়িঘড়ি ব্যবস্থা, ৬ শতাধিক শিশুর খুনিরা দেশ-বিদেশে ঘুরে বেড়ায়! ন্যায়বিচার কোথায়? সরকারি ফ্ল্যাটের জন্য ওয়াশিং মেশিন-ওভেন জানালার পর্দা দাবি জামায়াতের এমপির চট্টগ্রামে মুক্তিপণের দাবিতে প্রতিবেশীর ৫ বছরের শিশুকে অপহরণের পর খুন করে লাশ গুম ‘আওয়ামী লীগকে আর রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না’—বগুড়ায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম ছাত্রীদের গভীর রাতে অশালীন বার্তা প্রেরণ: ‘ফেসবুক-হোয়াটসঅ্যাপ ডিলিট হয়ে গেছে’ দাবি খুবি শিক্ষকের ‘সব সমালোচনা থেমে যাবে’, ইংল্যান্ডের বড় জয়ের পর বেলিংহাম