পলকের মেজাজ খারাপ হলেই ডাক পড়তো নুসরাত ফারিয়ার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ জানুয়ারি, ২০২৫

পলকের মেজাজ খারাপ হলেই ডাক পড়তো নুসরাত ফারিয়ার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ জানুয়ারি, ২০২৫ |
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের মেজাজ খারাপ হলেই ডাক পড়ত নুসরাত ফারিয়ার। অভিনেত্রীর ফিটনেসের প্রতি নাকি বিশেষ আকর্ষণ ছিল পলকের। শুধু তাই নয়, সাবেক এই প্রতিমন্ত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে নুসরাত ফারিয়া নিজের নয় বছরের প্রেম এবং বাগদানও ভেঙে দেন বলে গুঞ্জন উঠেছে বিনোদন অঙ্গনে। সরকার পতনের প্রভাব শুধু রাজনৈতিক অঙ্গনে নাড়া দেয়নি। এর প্রভাব পড়েছে শোবিজ অঙ্গনেও।আওয়ামী সরকারের পতনের পর, আলো আসবেই নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট ফাঁস হয়। এই ঘটনার পর থেকেই বেরিয়ে আসতে শুরু করে শোবিজ তারকাদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের সখ্যতা এবং সংশ্লিষ্টতার কথা। নতুন করে সামনে এসেছে অভিনেত্রী নুসরাত ফারিয়ার নাম। গুঞ্জন উঠেছে, সাবেক

সরকারের ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল নুসরাত ফারিয়ার। ক্যারিয়ারের শুরু থেকেই সাহসী রূপে ধরা দিয়েছেন নুসরাত ফারিয়া। খোলামেলা পোশাকের কারণে বিভিন্ন সময় নেটিজেনদের তোপের মুখেও পড়তে হয়েছে এই অভিনেত্রীকে। শুধু তাই নয়, অন্যান্য ব্যক্তিদের সঙ্গে বিদেশে ঘুরে বেড়ানো নিয়েও নানান সময় সমালোচনার শিকার হয়েছেন নায়িকা। দুই একটি ছাড়া তেমন কোনো সিনেমা হিট না হলেও পলকের সঙ্গে সম্পর্কের জেরেই নাকি রাতারাতি কোটিপতি বনে যান নুসরাত ফারিয়া। গুঞ্জন আছে, সাবেক প্রতিমন্ত্রী পলকের সহায়তায় শেখ মুজিবুর রহমানের বায়োপিক মুজিব একটি জাতির রূপকার। সিনেমায় শেখ হাসিনা চরিত্রে অভিনয় করার সুযোগ পান নুসরাত ফারিয়া। এমন কি পলকের

হাত ধরেই আওয়ামী লীগ সরকারের এমপি হওয়ারও চেষ্টা চালিয়েছেন এই নায়িকা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের প্রার্থী চূড়ান্তের লক্ষ্যে গণভবনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে উপস্থিত ছিলেন নুসরাত ফারিয়া। তবে পলকের সাথে সখ্যতা গড়ে তুললেও এমপি হওয়ার স্বপ্ন পূরণ হয়নি এই নায়িকার। শুধু তাই নয়, দীর্ঘদিনের প্রেমিক রনি রিয়াদ রশীদ নামে একটি টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তার সঙ্গে ২০২০ সালের ২১ মার্চ বাগদান সারেন নুসরাত ফারিয়া। তবে পলকের জন্য সেই বাগদান ভেঙ্গে যায়। এমন গুঞ্জনের বিষয়ে মতামত জানতে চাইলে নুসরাত ফারিয়ার ফোনে কল দিলেও গণমাধ্যমের কল রিসিভ করেননি তিনি। এমনকি ক্ষুদে বার্তা পাঠিয়েও মেলেনি কোনো উত্তর। অপরদিকে খিলগাঁও থানায় দায়েরকৃত ছাত্রদল নেতা

নুরুজ্জামান জনি হত্যা মামলায় জুনায়েদ আহমেদ পলক এখনো আছেন কারাগারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক ধ্বংস করে দেওয়া শেখ হাসিনার বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের মরদেহ উদ্ধার জাতিসংঘের ‘নিহত’দের তালিকায় নাম, ভিডিও বার্তায় জীবিত হাজির পাবনার রাফি ‘নর্দমায় মিলল একে-৪৭-এর বুলেটের স্তূপ! চট্টগ্রামে জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী আস্তানার গন্ধ সিভিল সার্জনদের নিয়োগে শর্ত স্বাস্থ্যমন্ত্রীরঃ দিতে হবে ই-জিপি ও ডিডিও পাসওয়ার্ড! শেয়ারবাজারে বড় ধস, এক সপ্তাহে উধাও ৯ হাজার ৬৩২ কোটি টাকার বাজারমূলধন ফেনী সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, পুশব্যাক করল বিজিবি ইউরোপে পোশাক রপ্তানিতে প্রতিদ্বন্দ্বীদের কাছে মার খাচ্ছে বাংলাদেশ, বিকল্প খুঁজছেন ক্রেতারা অধিকাংশ সবজি ১০০ টাকার ওপরে: কাঁচা মরিচের ট্রিপল সেঞ্চুরি, বেড়েছে মাছ-ডিম-মুরগির দামও ৩ মাসে দেশে কোটিপতির সংখ্যা বেড়েছে ২ হাজার ২০৯ জন অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন নাহিদ রানা, শরিফুল-লিটনদের নিয়ে বিসিবির আপডেট জুলাই সংক্রান্ত অসংখ্য ভুয়া মামলা: তদন্তে উঠে আসছে একে একে চাঞ্চল্যকর তথ্য, মিলেছে জালিয়াতির প্রমাণ প্রবাসীর স্ত্রীর সাথে গুপ্ত সম্পর্ক, এবার বাঁশখালীর জামায়াত এমপি জহিরুলকে ঘিরে চাঞ্চল্যকর দাবি পূর্ণিমার আলোয় রকওয়ে বিচে ফিরছে বহুল প্রতীক্ষিত জোছনা উৎসব: কয়েক বছর পর ৩১ জুলাই প্রবাসী বাঙালিদের মিলনমেলায় নাচ, গান, কবিতা, ঘুড়ি উৎসব ও তারকাদের অংশগ্রহণ ডেঙ্গু জ্বরে যে লক্ষণগুলো মোটেও অবহেলা করা যাবে না শিল্পকলায় রুনা লায়লার প্রথম একক সঙ্গীত সন্ধ্যা টানা আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি? যা বলছেন বিএনপির সিনিয়র নেতারা রাষ্ট্রপতি পদে মনোনয়ন নিয়ে যা বললেন মির্জা ফখরুল এগারো দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস