ন্যায়বিচার প্রতিষ্ঠার একমাত্র গ্যারান্টি দাঁড়িপাল্লা: শফিকুল ইসলাম মাসুদ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ জানুয়ারি, ২০২৫
     ৪:৪০ অপরাহ্ণ

ন্যায়বিচার প্রতিষ্ঠার একমাত্র গ্যারান্টি দাঁড়িপাল্লা: শফিকুল ইসলাম মাসুদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ জানুয়ারি, ২০২৫ | ৪:৪০ 181 ভিউ
অবিলম্বে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীক ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীক হচ্ছে ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রতীক। এই প্রতীককে ইসলামের দুশমনরা এতটাই ভয় পায়, যার কারণে তারা দাঁড়িপাল্লা প্রতীক কেড়ে নিয়েছে। কারণ দেশে সত্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠার একমাত্র গ্যারান্টি এই প্রতীক। শুক্রবার সকালে জামায়াতের নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে জামিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় জামায়াতের বাছাইকৃত কর্মী শিক্ষা শিবিরে তিনি এসব কথা বলেন। শফিকুল ইসলাম মাসুদ বলেন, ১৯৪১ সালে ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ইঙ্গিত দিয়ে জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে তার সাংগঠনিক কার্যক্রম শুরু করে।

সেই কার্যক্রম সঠিক হিসেবে ২০২৪ সালে এদেশের ছাত্র-জনতা উপলব্ধি করতে পেরেছে। যার ফলে ছাত্র-জনতা ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিয়ে ঐক্যবদ্ধ হয়েছে। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে জনগণের সমর্থনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালনের সুযোগ পেলে বাংলাদেশে ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে। বিচারহীনতার সংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে। ড. মাসুদ আরও বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে মক্কার কাফেররা আল-আমিন উপাধি দিয়েছে। কিন্তু যখনই মুহাম্মদ (সা.) মানুষের তৈরি মতবাদ থেকে বের হয়ে কুরআনের আইন ও রাজত্ব প্রতিষ্ঠার কথা বলেছেন, তখনই কাফেররা তাকে আক্রমণ করেছে। সাহাবিদের রক্ত ও জীবনের বিনিময়ে মক্কা বিজয়ের মাধ্যমে সেখানে কুরআনের

রাজত্ব প্রতিষ্ঠা হয় এবং সমাজে শান্তি নিশ্চিত হয়। ফ্যাসিবাদ মুক্ত হয়ে ইসলামের বিজয়ের সূচনা হয়েছে উল্লেখ করে জামায়াতের এই নেতা বলেন, এদেশের ছাত্র-জনতার রক্ত ও জীবনের বিনিময়ে ফ্যাসিবাদ মুক্ত হয়ে ইসলামের বিজয়ের সূচনা শুরু হয়েছে। পূর্ণ বিজয়ের জন্য তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচন ইসলামের পক্ষে ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে এখন থেকেই যারা চাঁদাবাজি ও দখলদারিত্বে লিপ্ত তারা জনগণকে চুষে খাবে। এদের শোষণ থেকে রক্ষা পেতে হলে ইসলামী রাষ্ট্রের বিকল্প নাই। নারায়ণগঞ্জ জেলা আমির মুহাম্মদ মমিনুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমানের সঞ্চালনায় শিক্ষা শিবিরে বক্তব্য রাখেন- জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী

পরিষদের সদস্য ও ঢাকা অঞ্চল (দক্ষিণ) পরিচালক সাইফুল আলম খান মিলনসহ জেলা জামায়াতের নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুড়িগ্রাম-১ এ ভোটার নেই, তবু ভোট ১০০% পূর্ণ শপথ নিয়ে নতুন মেটিকুলাস ডিজাইন, সাংবিধানিক সঙ্কটের আশঙ্কা সমঝোতা না হওয়ায় ভোট ইঞ্জিনিয়ারিংয়ের তথ্য ফাঁস করলেন নাহিদ যুধিষ্ঠির কে? : উপদেষ্টা রেজওয়ানা বনাম আন্তর্জাতিক সংস্থাসমূহ ভোট নিয়ে ইউনূসের জালিয়াতি ফাঁস করে দিল টিআইবি ২.২৬ লক্ষ কোটি ঋণ নিয়ে শূন্য উন্নয়ন : বাংলাদেশকে পঙ্গু করে দিয়ে যাওয়া ইউনূসের কীর্তি Bangladesh 2026 — Election and a Crisis of Trust রংপুরে ড. ওয়াজেদ মিয়ার ৮৪তম জন্মবার্ষিকীতে যুবলীগের শ্রদ্ধা ‘বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে বিরোধিতার নাটক বন্ধ করেন’: মাহফুজ আলম অপরাধীদের বিচার ও বাকিদের সুযোগ—আওয়ামী লীগ নিয়ে ‘রিকনসিলিয়েশন’-এর প্রস্তাব বিএনপি নেতার গুলিস্তানে ৫ আইনজীবীর ওপর ‘মব সন্ত্রাসীদের’ হামলা, লুটে নিয়ে পুলিশে সোপর্দ গ্রেপ্তারের দীর্ঘ প্রায় নয় মাস পর রাজনৈতিক মামলায় জামিন পেয়েছেন সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ ছেলের মুক্তির আগেই বাবার বিদায়: জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তির আকুতি Bangladesh Election 2026 — Mandate or Mystery? The Story of Invisible Ballots Behind an “Unprecedented” Election শরীয়তপুরে মিরপুর কলেজ ছাত্রলীগের সভাপতির বাড়িতে হামলা, বৃদ্ধ বাবাসহ আহত একাধিক সংস্কার নিয়ে আমি হতাশ: মাসদার হোসেন উন্নয়ন নেই, ঋণের রেকর্ড: ১৭ মাসেই সাড়ে ৪ লাখ কোটি টাকার দায় ‘বিনা অপরাধে ১৬ মাস কারাগারে বন্দি আমার স্বামী’: মুক্তির দাবিতে ব্যারিস্টার সুমনের স্ত্রীর আবেগঘন বার্তা ‘বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে বিরোধিতার নাটক বন্ধ করেন’: মাহফুজ আলম