অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে কেরানীগঞ্জ ও টঙ্গীতে অভিযান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ জানুয়ারি, ২০২৫

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে কেরানীগঞ্জ ও টঙ্গীতে অভিযান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জানুয়ারি, ২০২৫ |
অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন বা অপসারণের লক্ষ্যে ঢাকার কেরানীগঞ্জ ও গাজীপুরের টঙ্গীতে আলাদা আলাদা মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে বেশ কিছু লাইন অপসারণ করা হয়েছে। দিনব্যাপী এই অভিযান পরিচালনার নেতৃত্ব দিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায় ও গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমান। অভিযান পরিচালনাকালে তালাবদ্ধ একটি অবৈধ প্রিন্টিং কারখানায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতে তালা ভেঙে প্রবেশ করে চারটি প্রিন্টিং টেবিলে চল্লিশটি বার্নারের মাধ্যমে গ্যাস ব্যবহারের আলামত পাওয়া যায়। ফলে গ্যাসের উৎসলাইন তাৎক্ষণিকভাবে কিল করে গ্যাস সরবরাহ বন্ধ এবং কারখানার ০১টি কম্প্রেসার, ৪০টি বার্নার, ৪৪টি বল বাল্ব, দেড় ইঞ্চি ব্যাসের ৪০০ ফুট হাউজ

লাইন অপসারণ করা হয়েছে। তালাবদ্ধ কারখানার ভেতরে কাউকে না পাওয়ায় এবং উক্ত কারখানার মালিকের তথ্যাদি নিশ্চিত না হওয়ায় তাৎক্ষণিক কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি। অভিযান পরিচালনাকালে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এর সংশ্লিষ্ট জোনের ডিজিএম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে আরেকটি অভিযানে জেলা প্রশাসন গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমানের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে বড়দেওড়া, টঙ্গী এলাকায় আনাস ডেনিম প্রসেসিং ওয়াশিং নামক ০১টি প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এসময় উৎস পয়েন্ট হতে উক্ত প্রতিষ্ঠানটির গ্যাস সংযোগ কিল করা হয়েছে এবং অবৈধভাবে গ্যাস ব্যবহারের জন্য প্রতিষ্ঠানটিকে মোবাইল কোর্টের মাধ্যমে নগদ ৮০,০০০ (আশি হাজার) টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া একই এলাকায়

অন্য একটি বেনামি ওয়াশিং কারখানার গ্যাস সংযোগের উৎস পয়েন্ট হতে কিল করা হয়েছে। কিন্তু প্রতিষ্ঠানটি তালাবদ্ধ থাকায় কারখানার অভ্যন্তরে প্রবেশ এবং জরিমানা করা সম্ভব হয়নি। উচ্ছেদ অভিযানে আনুমানিক ৬০ ফুট ৩/৪" লাইন অপসারণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত