ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
সংরক্ষিত বনের ভেতরে এলজিইডির রাস্তা: বন বিভাগের আপত্তি উপেক্ষা করে অনড় স্থানীয় সংসদ সদস্য
হামে শিশুমৃত্যুর দায়ে ইউনূস-নুরজাহানের বিচার দাবিতে মহাখালীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
৬ শিশুর মৃত্যুতে তড়িঘড়ি ব্যবস্থা, ৬ শতাধিক শিশুর খুনিরা দেশ-বিদেশে ঘুরে বেড়ায়! ন্যায়বিচার কোথায়?
একসময়ের পানির উৎস, এখন মরণফাঁদ: সাড়ে ৩০০ বছরের ইতিহাস এখন ময়লার ভাগাড়
ছয় দেশের ৭০ জন চিহ্নিত, কেন্দ্রীয় ব্যাংকের আতিউরসহ ১০ কর্মকর্তা
২১১২ কোটি টাকা ব্যয়ে আরও ৩ কার্গো এলএনজি কিনছে সরকার
বেনজীরকে দেশে আনতে সামনে যেসব বাধা
‘বাংলাদেশে কিছুই নেই’, ফের শুভেন্দুর কটাক্ষ
‘বাংলাদেশে কিছুই নেই। পুরো দেশ ভারতের উপর নির্ভরশীল। ওই দেশে দরিদ্র মানুষ এতো বেশি যে, কিছু দরিদ্র এখানে (ভারতে) পাঠানো হচ্ছে। আর এখানে এসে তারা মাদ্রাসা তৈরি করতে চায়, জঙ্গি তৈরি করতে চায়, উগ্র এজেন্ডা বাস্তবায়ন করতে চায়।’
ভারতীয় সাংবাদিকদের সামনে বাংলাদেশ নিয়ে এভাবেই কটাক্ষ করেছেন পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা ও বিজেপি সভাপতি শুভেন্দু অধিকারী।
শুভেন্দু বর্তমান অন্তর্বর্তী সরকারকে ‘তালিবানি, উগ্রবাদী ও মৌলবাদী’ বলেও কটাক্ষ করেছেন। খবর এএনআই।
এ সময় সাম্প্রতিক ভারত-বাংলাদেশ সীমান্ত ইস্যু নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত সরকারের উচিত আমাদের সীমান্ত, সেনা এবং সীমান্তে বসবাসকারী দেশের জনগণকে রক্ষা করা।
এর আগেও তিনি বাংলাদেশকে নিয়ে বেশ কয়েকবার
কটাক্ষ করেছেন। সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ‘নাবালক’ বলেও উপহাস করেছেন তিনি। শুভেন্দুর এসব মন্তব্যে অনেকটা ‘বিরক্ত’ বাংলাদেশি রাজনীতিবিদ ও নেটিজেনরা। সামাজিক মাধ্যমে শুভেন্দুকেও অনেকে তুলোধুনো করতে ছাড়েন না।
কটাক্ষ করেছেন। সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ‘নাবালক’ বলেও উপহাস করেছেন তিনি। শুভেন্দুর এসব মন্তব্যে অনেকটা ‘বিরক্ত’ বাংলাদেশি রাজনীতিবিদ ও নেটিজেনরা। সামাজিক মাধ্যমে শুভেন্দুকেও অনেকে তুলোধুনো করতে ছাড়েন না।



