বাংলাদেশে আসলে কী চাইছে ভারত? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ জানুয়ারি, ২০২৫

বাংলাদেশে আসলে কী চাইছে ভারত?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ জানুয়ারি, ২০২৫ |
ভারত একদিকে বাংলাদেশের সঙ্গে চলমান সম্পর্ককে ভালো করতে চাইছে। অন্যদিকে, সীমান্তের শূন্যরেখায় কাঁটা তারে বেষ্টনী দিচ্ছে। ফলে উত্তেজনা ও সম্পর্কের টানাপড়েন নতুন এক মোড় নিতে যাচ্ছে কি? আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্ক ভালো করতে হলে ভারতকেই আগে এগিয়ে আসতে হবে। এখানে বাংলাদেশের দিক থেকে আগ বাড়িয়ে কিছু করার নেই। প্রতিবেশী দেশের বন্ধুত্বের শর্ত মানতে হবে প্রত্যেককেই। ৫ আগস্টের পর থেকে বাংলাদেশের মানুষের ভারত বিরোধী মনোভাব জোরালভাবে প্রকাশ পেতে থাকে। সেই পালে হাওয়া দেয় ভারতীয় গণমাধ্যমের নানা মিথ্যা ও অতিরঞ্জিত সংবাদ। পাশাপাশি দুই দেশের রাজনীতিবিদদের পাল্টাপাল্টি বক্তব্য আবার সীমান্তে কাঁটাতারের বেষ্টনি নিয়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। আপাতদৃষ্টিতে বিভিন্ন ইস্যুতে

গত পাঁচ মাসে দুই দেশের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে বলেই মনে হচ্ছে। সব মিলিয়ে প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক কি আসলেই অবনতি হয়েছে? বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ বরাবরই বন্ধু। রাষ্ট্রের সকল শর্তই মেনে এসেছে। বরং নিজেদের স্বার্থরক্ষার ক্ষেত্রে অনেক সময় নমনীয় ছিল। এখন দিল্লিতে পরিস্থিতি উপলব্ধি করতে হবে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ বলেন, ‘যেহেতু একটা বড় ধরনের সমালোচনা আছে যে বিগত সরকারের সময় যে সব চুক্তিগুলো হয়েছে, সেটা একতরফা হয়ে। সেটা বাংলাদেশ আমার মনে হয় গবেষণা করে রীতিমতো বার করা। সেই হোম ওয়ার্ক যত তাড়াতাড়ি করা যায় তাহলে দিল্লি ও বুঝতে পারবে যে, হ্যাঁ, এই ব্যাপারে একতরফা হয়েছে এবং পরিবর্তনটা

কি হতে পারে?’ তিনি বলেন, ‘যখন দিল্লি একটা কোর্স কারেকশন করে একটা জনগণের সঙ্গে সম্পর্ক হবে কোনও বিশেষ দলের সাথে না। সেটা কিন্তু তারা কিছুটা বুঝতে চেষ্টা করেছে যখন তাদের পররাষ্ট্রসচিব এসেছে এই বৈরী সম্পর্ক রেখে বিশেষ কিছু গোষ্ঠী লাভ হতে পারে। কিন্তু সাধারণ মানুষের লাভ হবে না।’ আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক সাহাব এনাম খান বলেন, ‘মিডিয়া ডোমেস্টিক পলিটিক্সের জন্য ভালো। কিন্তু ডোমেস্টিক পলিটিক্স এর বাইরে রিজিওনাল পলিটিকস বলেন, গ্লোবাল পলিটিক্স বলেন সে সব জায়গায় হাস্যস্পদ একটা এন্ট্রি হিসাবে পরিণত করেছে। সবকিছু মিলিয়ে ভারতের পক্ষ থেকেই বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে জোরদার করতে হবে। কারণ, বাংলাদেশের কাছে থেকে এমন কিছু পায়নি, যেটার জন্য ভারতের অস্বস্তি

তৈরি হতে পারে।’ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে পালিয়ে আশ্রয় নেওয়া এবং আওয়ামী লীগকে নিঃশর্তভাবে অন্যায় সমর্থন দেওয়া সম্পর্কের অবনতির মূল কারণ। বিশ্লেষকরা মনে করছেন, দিল্লি এখন ঢাকার সেঙ্গে সম্পর্ক ভালো করতে চাইছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘আওয়ামী লীগকে আর রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না’—বগুড়ায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পর্তুগালের বিশ্বকাপ ‘এখনই শেষ হয়ে যায়নি’: রোনালদো ৮০% ছেলেই আনফিট তাই ছাত্রীকে লিভ টুগেদারের প্রস্তাব অধ্যাপকের এক হাজার পিস ইয়াবাসহ আটক জুলাইযোদ্ধাকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ, করতেন মাদকবিরোধী সংগঠনও ফেনীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের জেরে ৫ ছাত্রলীগ কর্মীকে আটকের পর কারাগারে সংরক্ষিত বনের ভেতরে এলজিইডির রাস্তা: বন বিভাগের আপত্তি উপেক্ষা করে অনড় স্থানীয় সংসদ সদস্য সাভারে মাদ্রাসার টয়লেট থেকে পাকিস্তানে তৈরি রিভলবার-গুলি উদ্ধার একাত্তেরর লজ্জাজনক পরাজয়ের পর আবারও বঙ্গোপসাগরে পাকিস্তানি সাবমেরিন হামে শিশুমৃত্যুর দায়ে ইউনূস-নুরজাহানের বিচার দাবিতে মহাখালীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল গুপ্ত সংগঠন শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল দ্বিতীয় ম্যাচের আগে সুখবর পেল ব্রাজিল ঐতিহাসিক চুক্তিতে ইরানের বিজয় চাইনিজ স্ক্যামারদের কাছে তরুণদের ডলারে বিক্রি ইরান থেকে তেল কেনার উদ্যোগ ক্রিপ্টোতে প্রতিদিন পাচার কয়েকশ কোটি টাকা পাকিস্তানের চা, আতিথেয়তা ও বিয়ের ঐতিহ্যের প্রেমে মার্কিন কূটনীতিক এক আপেল, দুই রঙ! নিউজিল্যান্ডে বিরল আপেল দেখতে উৎসুক জনতার ভিড় জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা নিয়ে মুখ খুললেন জামায়াত এমপি সবার সামনে সামান্থাকে ‘লাভ ইউ’ বলতে নারাজ রাজ, কিন্তু কেন? ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া খুবি অধ্যাপকের কুশপুত্তলিকা দাহ, জুতা নিক্ষেপ