পিএসসির ৬ সদস্যের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ জানুয়ারি, ২০২৫

পিএসসির ৬ সদস্যের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জানুয়ারি, ২০২৫ |
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ৬ সদস্যের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে। নিয়োগ বাতিল হওয়া ৬ জন হলেন- শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার ও বোটানি বিভাগের অধ্যাপক (গ্রেড-১) ড. শাহনাজ সরকার, বাংলাদেশ পুলিশের প্রাক্তন অতিরিক্ত আইজিপি মো. মুনির হোসেন, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এ এফ জগলুল আহমেদ, বিয়াম ফাউন্ডেশনের প্রাক্তন মহাপরিচালক ড. মো. মিজানুর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাক্তন সচিব (পশ্চিম ও আইসিটি) শাব্বির আহ্মদ চৌধুরী এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজীর প্রাক্তন পরিচালক অধ্যাপক ডা. সৈয়দা শাহিনা সোবহান। উপসচিব আবুল হায়াত মো. রফিকের

সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, সদ্য নিয়োগপ্রাপ্ত বর্ণিত ৬ জনের বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য পদে নিয়োগের আদেশ মহামান্য রাষ্ট্রপতির অনুমোদনক্রমে এতদ্বারা বাতিল করা হলো। বর্ণিত এসব সদস্য অদ্যাবধি শপথ গ্রহণ করেননি বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘আওয়ামী লীগকে আর রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না’—বগুড়ায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পর্তুগালের বিশ্বকাপ ‘এখনই শেষ হয়ে যায়নি’: রোনালদো ৮০% ছেলেই আনফিট তাই ছাত্রীকে লিভ টুগেদারের প্রস্তাব অধ্যাপকের এক হাজার পিস ইয়াবাসহ আটক জুলাইযোদ্ধাকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ, করতেন মাদকবিরোধী সংগঠনও ফেনীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের জেরে ৫ ছাত্রলীগ কর্মীকে আটকের পর কারাগারে সংরক্ষিত বনের ভেতরে এলজিইডির রাস্তা: বন বিভাগের আপত্তি উপেক্ষা করে অনড় স্থানীয় সংসদ সদস্য সাভারে মাদ্রাসার টয়লেট থেকে পাকিস্তানে তৈরি রিভলবার-গুলি উদ্ধার একাত্তেরর লজ্জাজনক পরাজয়ের পর আবারও বঙ্গোপসাগরে পাকিস্তানি সাবমেরিন হামে শিশুমৃত্যুর দায়ে ইউনূস-নুরজাহানের বিচার দাবিতে মহাখালীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল গুপ্ত সংগঠন শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল দ্বিতীয় ম্যাচের আগে সুখবর পেল ব্রাজিল ঐতিহাসিক চুক্তিতে ইরানের বিজয় চাইনিজ স্ক্যামারদের কাছে তরুণদের ডলারে বিক্রি ইরান থেকে তেল কেনার উদ্যোগ ক্রিপ্টোতে প্রতিদিন পাচার কয়েকশ কোটি টাকা পাকিস্তানের চা, আতিথেয়তা ও বিয়ের ঐতিহ্যের প্রেমে মার্কিন কূটনীতিক এক আপেল, দুই রঙ! নিউজিল্যান্ডে বিরল আপেল দেখতে উৎসুক জনতার ভিড় জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা নিয়ে মুখ খুললেন জামায়াত এমপি সবার সামনে সামান্থাকে ‘লাভ ইউ’ বলতে নারাজ রাজ, কিন্তু কেন? ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া খুবি অধ্যাপকের কুশপুত্তলিকা দাহ, জুতা নিক্ষেপ