সরকারকে গণবিরোধী সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান চরমোনাই পীরের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ জানুয়ারি, ২০২৫

সরকারকে গণবিরোধী সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান চরমোনাই পীরের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জানুয়ারি, ২০২৫ |
অর্থবছরের মাঝামাঝি সময়ে হঠাৎ করে শতাধিক পণ্য ও সেবায় মূল্য সংযোজন কর (ভ্যাট) শুল্ক বৃদ্ধির পাশাপাশি হঠাৎ করে গ্যাসের দাম প্রায় ১৫০ শতাংশ বাড়ানোর উদ্যোগে ক্ষোভ প্রকাশ করে গণবিরোধী সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেন, রাজস্ব বৃদ্ধির জন্য সরকার শুল্ককর বৃদ্ধির সহজ পথ বেছে নিয়েছে। এতে চলমান উচ্চ মূল্যস্ফীতির সময়ে নিম্ন আয় ও প্রান্তিক আয়ের মানুষের দৈনন্দিন জীবনে খরচ আরও বেড়ে যাবে। তিনি বলেন, সাধারণ মানুষ এমনিতেই চাপের মধ্যে আছে,

কর বৃদ্ধির ফলে পরিস্থিতি আরও তীব্র হবে। তিনি বলেন, সরকারের এমন সিদ্ধান্তে বাজারে পণ্যের মূল্য বাড়বে এবং গরিব ও মধ্যম আয়ের মানুষের জীবনযাপন আরও কঠিন হয়ে পড়বে। পীর সাহেব চরমোনাই বলেন, পরোক্ষ কর ধনী-গরিব সবার জন্য সমান। পরোক্ষ কর বৃদ্ধি হলে ধনীদের সমস্যা হয় না, সমস্যা গরিবের। এতে নাগরিকদের মধ্যে অসমতা আরও বাড়বে। তিনি বলেন, বর্তমান সরকার জনগণের প্রতিনিধি রাজনৈতিক দল ও ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা না করে মানুষের উপর বর্ধিত ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত চাপিয়ে দিলে জনরোষ বৃদ্ধি পাবে। এ পরিস্থিতিতে জনগণের উপর যাতে অর্থনৈতিকভাবে কোনো রকম চাপ সৃষ্টি না হয় সে বিষয় ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’ বাংলাদেশি চিত্রগ্রন্থ ‘প্যারিসের ছবি’কে প্রশংসায় ভাসালেন প্যারিসের মেয়র বিশ্বকাপে রোনালদোর ১১ গোলের ৪টিই পেনাল্টি থেকে মেসির পেনাল্টি ঠেকানোর স্বপ্ন কি আজ সত্যি হবে ভোজিনিয়ার ঘানার অদম্য লড়াই, কলম্বিয়ার স্বপ্ন খামেনির ‘রক্তের বদলা’ নেওয়ার শপথ ইরানের হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত প্রাথমিক বিদ্যালয়ে বিতরণের আগেই পচা ডিম শনাক্ত