বাংলাদেশ-ভারত সীমান্তে বাঙ্কার নির্মাণ: এবিপি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ January, ২০২৫

বাংলাদেশ-ভারত সীমান্তে বাঙ্কার নির্মাণ: এবিপি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ January, ২০২৫ |
শুক্রবার (১০ই জানুয়ারি) ভারতের গণমাধ্যম হিন্দুস্তান টাইমইস, সংবাদমাধ্যম এবিপির বরাতে দাবি করে,অভিযোগ উঠেছে,বাংলাদেশ ভারত সীমান্তে বাঙ্কার তৈরী করছে বিজিবি।এই প্রতিবেদন প্রকাশের পর থেকেই ভারতসহ সারাদেশে উঠে আলোচনার ঝড়। প্রতিবেদনে আরো দাবি করা হয়,ভারতের সুকদেবপুর সীমান্তে কাঁটাতার বসাতে যাওয়া এক ব্যক্তি জানিয়েছেন যে বিজিবির ২৫০-৩০০ জন সদস্য চলে আসেন যখন, বাংলাদেশের দিকে ভিড় জমান ২,০০০-৩০০০ মানুষ। সেইসঙ্গে তিনি আরো দাবি করেছেন, ওই সীমান্তে বাঙ্কার খুলেছে বিজিবি। আগে সেগুলি ছিল না। ওই বাঙ্কার থেকে সবসময় বন্দুক তাক করে রাখা হয়েছে বলে দাবি করেছেন ওই ব্যক্তি। ভারতের গণমাধ্যমের এমন তথ্যের এখন পর্যন্ত কোন সত্যতা নিশ্চিত হওয়া যায় নি।তবে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি তাদের ৯ই জানুয়ারির এক

প্রতিবেদনে জানায়,ভারতের উত্তর ২৪ পরগণা জেলার দুটি অঞ্চলে সীমান্ত প্রহরায় নতুন বেশ কিছু ব্যবস্থা নিচ্ছে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। বিএসএফের দক্ষিণ বঙ্গ ফ্রন্টিয়ারের প্রায় ৩৬৩ কিলোমিটার নদী সীমান্ত। ফ্রন্টিয়ারের নয়শো কিলোমিটারেরও বেশি এলাকার মধ্যে প্রায় চারশো কিলোমিটারে চিরাচরিত কাঁটাতারের বেড়া দেওয়া গেছে, বাকি প্রায় অর্ধেক এলাকায় এখনও কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব হয়নি বলে বিএসএফ জানাচ্ছে। বিবিসি আরো জানায়,নতুন সীমান্ত ব্যবস্থাপনায় একসারি কাঁটাতারের বেড়া লাগানো হবে এবং একই সঙ্গে নজরদারির জন্য একাধিক বৈদ্যুতিক যন্ত্র এবং অত্যাধুনিক ক্যামেরা লাগানো হয়েছে। সঙ্গে প্রহরীদের সতর্ক করার জন্যও কিছু যন্ত্র লাগানো হয়েছে।কিন্তু প্রতিবেদনে বাঙ্কার স্থাপনের বিষয়ে কিছু বলা হয় নি। ফুয়াদ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজশাহীতে মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেপ্তার নিষিদ্ধ দলের নেতা রাজধানীর বাজারে সরু চাল ও সবজির দাম বেড়েছে ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক জলাবদ্ধ জমিতে পানিফল চাষে ২৫ কোটি টাকা আয়ের আশা চামড়াপণ্য ও জুতা শিল্পের শ্রমিকদের মজুরি বাড়ল ৪,৮০০ টাকা এএফসির দুটি পুরস্কার জিতল বাফুফে লর্ডসে নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদন, শুনানি রোববার শ্রমিক আন্দোলনের জেরে ট্রাইব্যুনালে বিচারকাজ ব্যাহত বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন রিমান্ডে গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা