নিন্দা জানিয়ে সিবিআইয়ের বিবৃতি, ন্যায়বিচার দাবি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ জানুয়ারি, ২০২৫

নিন্দা জানিয়ে সিবিআইয়ের বিবৃতি, ন্যায়বিচার দাবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জানুয়ারি, ২০২৫ |
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নরওয়েজিয়ান প্রবাসী সাঈদ উদ্দিনকে পিটিয়ে আহত করার ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে লন্ডন কানেক্ট বাংলাদেশ ইন্টারন্যাশনাল (সিবিআই) ইউকে। শুক্রবার সংগঠনটির পাঠানো বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা বাহিনীর সদস্যদের জড়িত এ ঘটনা প্রবাসী সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের সঞ্চার করেছে। সিবিআই ইউকে বাংলাদেশ সরকারকে এই ঘটনার একটি পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত করে দোষীদের চিহ্নিত করার আহ্বান জানাচ্ছে। বিবৃতিতে এ ঘটনায় সরকারকে আনুষ্ঠানিক ক্ষমা চাওয়া এবং ভুক্তভোগী ও তাদের পরিবারের শারীরিক-মানসিক আঘাতের জন্য যথাযথ ক্ষতিপূরণ প্রদানের আহ্বান জানিয়েছে সংগঠনটি। সিবিআই ইউকে জানিয়েছে, কমিটিতে বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিএএ) প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা উচিত। এছাড়াও, কমিশনে

প্রবাসী বাংলাদেশি (এনআরবি) সম্প্রদায়ের অন্তত দুই সদস্যকে অন্তর্ভুক্ত করা উচিত। সিবিআই সভাপতি আবু আহমেদ (খিজির) এবং মহাসচিব নাসিম চৌধুরীর অন্তর্ভুক্তির দাবি জানিয়েছে। সিবিআই তদন্ত প্রতিবেদনটি যত দ্রুত সম্ভব প্রকাশ করার প্রয়োজনীয়তার ওপরও জোর দিয়েছে। সিবিআই ইউকে প্রবাসীদের নিরাপত্তা ও মর্যাদা বৃদ্ধির জন্য বেশ কয়েকটি নীতি সংস্কারের প্রস্তাব করেছে। এর মধ্যে রয়েছে বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, ভুক্তভোগীদের জন্য তাৎক্ষণিক সহায়তা ও ক্ষতিপূরণ প্রদান এবং প্রবাসীদের সম্মুখীন সমস্যাগুলো মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতার পক্ষে সমর্থন করা। বিবৃতিতে সিবিআই ইউকে উল্লেখ করেছে, নন-রেসিডেন্ট বাংলাদেশিরা (এনআরবি) দেশের প্রবৃদ্ধি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমানে ১৫ মিলিয়নেরও বেশি বাংলাদেশি বিদেশে বসবাস করছে। রেমিটেন্স অনেক পরিবারের জন্য একটি

লাইফলাইন এবং দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্যভাবে অবদান রাখে। সিবিআই ইউকে মনে করে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে যাওয়া ঘটনার মতো ঘটনা আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে। প্রবাসীদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা কেবল বাংলাদেশের বৈশ্বিক ভাবমূর্তি শক্তিশালী করে না বরং প্রবাসীদের অব্যাহত অর্থনৈতিক অবদানকেও উৎসাহিত করে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কবি আল মুজাহিদী আর নেই পর্তুগাল দলে দলাদলির ইঙ্গিত বিশ্বকাপের সবচেয়ে ‘সুদর্শন’ ডি পল, সেরা পাঁচে কারা গাঢ় নীল-জলপাই রঙের শার্টে ফিরছে পুলিশ, প্যান্ট হবে খাকি চুক্তিতে জয়-পরাজয়, ইরান ৭-১ যুক্তরাষ্ট্র দেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ছবি তোলা নিয়ে দ্বন্দ্বে জড়ালেন ট্রাম্প-মেলোনি ‘কারও সহানুভূতি নেই’, ইসরায়েলকে কড়া বার্তা ভ্যান্সের ক্রীড়া প্রতিমন্ত্রীর পেজ থেকে জুয়ার বিজ্ঞাপন, হ্যাকের অভিযোগ একসঙ্গে শাকিব খানের তিন সিনেমা চলছে সিনেপ্লেক্সে ‘আওয়ামী লীগকে আর রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না’—বগুড়ায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পর্তুগালের বিশ্বকাপ ‘এখনই শেষ হয়ে যায়নি’: রোনালদো ৮০% ছেলেই আনফিট তাই ছাত্রীকে লিভ টুগেদারের প্রস্তাব অধ্যাপকের এক হাজার পিস ইয়াবাসহ আটক জুলাইযোদ্ধাকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ, করতেন মাদকবিরোধী সংগঠনও ফেনীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের জেরে ৫ ছাত্রলীগ কর্মীকে আটকের পর কারাগারে সংরক্ষিত বনের ভেতরে এলজিইডির রাস্তা: বন বিভাগের আপত্তি উপেক্ষা করে অনড় স্থানীয় সংসদ সদস্য সাভারে মাদ্রাসার টয়লেট থেকে পাকিস্তানে তৈরি রিভলবার-গুলি উদ্ধার একাত্তেরর লজ্জাজনক পরাজয়ের পর আবারও বঙ্গোপসাগরে পাকিস্তানি সাবমেরিন হামে শিশুমৃত্যুর দায়ে ইউনূস-নুরজাহানের বিচার দাবিতে মহাখালীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল গুপ্ত সংগঠন শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল