বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, দুর্বল বাংলাদেশের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ জানুয়ারি, ২০২৫

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, দুর্বল বাংলাদেশের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ জানুয়ারি, ২০২৫ |
বিশ্বসেরার অবস্থান ধরে রেখেছে সিঙ্গাপুরের পাসপোর্ট। হেনলি পাসপোর্ট ইনডেক্স অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট ছোট্ট এই নগর-রাষ্ট্রের। এর ফলস্বরূপ চলতি বছর বিশ্বের ২২৭টি দেশের মধ্যে ১৯৫টি দেশ ভ্রমণে ভিসামুক্ত সুবিধা পাবেন সিঙ্গাপুরের নাগরিকেরা। নতুন তালিকা অনুযায়ী, বিশ্বের শীর্ষ ও সর্বনিম্ন মানের পাসপোর্টের মধ্যে ভ্রমণ স্বাধীনতার ফারাক এখন সর্বোচ্চ। রাজনৈতিক অস্থিতিশীলতা এবং পরিবেশগত বিপর্যয় এ বৈষম্য আরও বাড়াচ্ছে। হেনলি পাসপোর্ট ইনডেক্স এবং আর্টন ক্যাপিটালের মতো সংস্থাগুলো বিভিন্ন দেশের ভ্রমণ নীতি ও সরকারি তথ্যের ওপর ভিত্তি করে এ তালিকা তৈরি করে। তালিকায় বাংলাদেশের পাসপোর্টের মান তলানিতে ঠেকেছে, লিবিয়া ও ফিলিস্তিনের সঙ্গে ১০০তম অবস্থানে এসেছে বাংলাদেশ। এ অবস্থানে থেকে মাত্র ৪০টি দেশে ভিসা ছাড়া

প্রবেশ করতে পারবেন বাংলাদেশের পাসপোর্টধারীরা। এর আগের তালিকায় ৯৭ নম্বরে ছিল বাংলাদেশ। এবার তালিকায় বাংলাদেশের চেয়েও দুর্বল পাসপোর্ট রয়েছে মাত্র সাত দেশের। এই দেশগুলো হলো- নেপাল, সোমালিয়া, পাকিস্তান, ইয়েমেন, ইরাক, সিরিয়া এবং সবার শেষে রয়েছে আফগানিস্তান। তালিকার সবশেষ ১০৬ নম্বর অবস্থানে থাকা আফগানিস্তানের পাসপোর্ট ব্যবহার করে বিশ্বের মাত্র ২৬ দেশে ভিসা ছাড়া প্রবেশ করা সম্ভব হবে। সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্র এক সময় বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের অধিকারী ছিল। এখন এ পাসপোর্ট তালিকার নবম স্থানে অবস্থান করছে। পাসপোর্ট সূচকে সিঙ্গাপুরের পরই রয়েছে জাপান। এ দেশের পাসপোর্টধারীরা ১৯৩টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারবেন। তালিকায় তৃতীয় স্থানে যৌথভাবে রয়েছে- ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, ফিনল্যান্ড ও দক্ষিণ কোরিয়া।

এ দেশগুলোর পাসপোর্টধারীরা ১৯২টি দেশে ভিসামুক্ত প্রবেশের সুবিধা পাবেন। আর ১৯১টি দেশে প্রবেশ করতে পারবেন তালিকায় চতুর্থ অবস্থানে থাকা অস্ট্রিয়া, ডেনমার্ক, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, সুইডেন ও নরওয়ের পাসপোর্টধারীরা। বেলজিয়াম, নিউজিল্যান্ড, পর্তুগাল, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্যের পাসপোর্টধারী ১৯০টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারবেন। ষষ্ঠ অবস্থানে থাকা গ্রিস ও অস্ট্রেলিয়া ১৮৯টি দেশে, সপ্তম অবস্থানে থাকা কানাডা, পোল্যান্ড ও মাল্টা ১৮৮টি দেশে, অষ্টম অবস্থানে থাকা হাঙ্গেরি ও চেক প্রজাতন্ত্র ১৮৭টি দেশে, নবম অবস্থানে থাকা এস্তোনিয়া ও যুক্তরাষ্ট্র ১৮৬টি দেশে এবং দশম অবস্থানে থাকা লিথুনিয়া, লাটভিয়া, স্লোভেনিয়া ও সংযুক্ত আরব আমিরাতের পাসপোর্ট নিয়ে ১৮৫টি দেশে ভিসা ছাড়া প্রবেশের সুবিধা পাওয়া যাবে। এদিকে তালিকায় সংযুক্ত আরব আমিরাতের পাসপোর্টের

উত্থান। গত এক দশকে ৭২টি নতুন গন্তব্যে ভিসামুক্ত প্রবেশের সুবিধা অর্জন করে দেশটি দশম অবস্থানে উঠে এসেছে। এই হিসেবে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের পাসপোর্টধারীরা ১৮৫টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারবেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বৈশাখী সাজে সাত ছবিতে চমক ইরানের দাবি- জব্দ অর্থ ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র, অস্বীকার ওয়াশিংটনের যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের ১০ দফা, কী চাইছে তেহরান শাহবাজ শরিফ ও জেডি ভ্যান্স বৈঠকে বসেছেন ন্যায্য অধিকারকে স্বীকৃতি দিলে চুক্তির জন্য প্রস্তুত তেহরান কোন কোন বিষয়ে আলোচনা, ফলাফল কী হতে পারে ইরান-যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক আলোচনা ইসলামাবাদে শুরুর অপেক্ষা ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে না: ট্রাম্প চাঁদে অভিযান শেষ করে পৃথিবীতে ফিরলেন আর্টেমিস-২-এর নভোচারীরা সংসদ ভবনের সাউন্ড সিস্টেমে দুর্নীতি অনুসন্ধানে দুদক ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু পিএসএল শেষ পারভেজ ইমনের, দেশে ফিরছেন আজই ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ