বিএনপিকে জালিম বলেননি জামায়াতের আমির: শফিকুল ইসলাম মাসুদ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ জানুয়ারি, ২০২৫

বিএনপিকে জালিম বলেননি জামায়াতের আমির: শফিকুল ইসলাম মাসুদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জানুয়ারি, ২০২৫ |
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, বিএনপিকে কখনোই জামায়াতের আমির জালিম বলে অভিহিত করেননি। একটি বেসরকারি টেলিভিশনের আলোচনায় তিনি বলেন, “জামায়াতের আমির জনগণের পক্ষে কথা বলেন, এবং তার বক্তব্যের মাধ্যমে তিনি দলের অবস্থান তুলে ধরেন। বিএনপিকে ‘জালিম’ বলে আখ্যায়িত করার কোনো নজির নেই। যদি কেউ এমন কোনো রেকর্ড প্রমাণ করতে পারেন, তাহলে তা আলোচনার বিষয় হতে পারে।” তিনি আরও উল্লেখ করেন, “আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিদ্বন্দ্বিতা চাই, বিভাজন বা প্রতিহিংসা নয়। জনগণ যদি মনে করে, শুধু নেতৃত্ব বদলে আগের মতোই চাঁদাবাজি, জুলুম বা দখলদারিত্ব চলতে থাকবে, তবে সেটি দুঃখজনক। জামায়াতে ইসলামী বিশ্বাস করে

ইসলামী আদর্শে কোনো জোর-জুলুম নেই এবং আমরা চাপিয়ে দেওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার জন্য কাজ করছি।” শফিকুল ইসলাম মাসুদ বিএনপির উদ্দেশ্যে বলেন, “চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে জনগণই সিদ্ধান্ত নেবে। সামনে নির্বাচন আসছে, সেখানে জনগণ তাদের মতামত জানাবে। এ ধরনের অভিযোগ-প্রত্যাশা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যেই সমাধান হওয়া উচিত।” তিনি জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, জামায়াতে ইসলামী সব সময় গণমানুষের কল্যাণে কাজ করেছে এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘কুমির কীভাবে বাংলাদেশি, ভারতীয়কে আলাদা করবে?’ ধানপচা গন্ধে ভারী হাওরের বাতাস অস্থিরতার শঙ্কার মধ্যে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো কী করছে হজ করতে সৌদি পৌঁছেছেন ৪০ হাজার ৫৯০ বাংলাদেশি লভ্যাংশ দিতে পারেনি অর্ধেকের বেশি ব্যাংক নতুন জোটে যোগ দিতে বিদেশি সরকারদের চাপ দেবে মার্কিন দূতাবাস ইরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়, আইনি জটিলতার মুখে ট্রাম্প ‘৫০০ টাকা আয় করে ১২০০ টাকা খরচে বিচার চাইতে হয়’ ইরানে ফের সামরিক হামলার সম্ভাবনা প্রবল: মার্কিন সিনেটর পুরোনো ভোজ্যতেল নতুন দামে বিক্রি অতি-প্রক্রিয়াজাত খাবার বাড়াতে পারে ডিমেনশিয়ার ঝুঁকি উদ্ধার হওয়া সেই লাশ বৃষ্টির, লিমনের লাশ দেশে আসবে ৪ মে এনসিপিতে যোগ দিচ্ছেন নিজামীপুত্র হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু প্রথম বিমানবাহী রণতরি বানাচ্ছে তুরস্ক, কী থাকছে এতে? ছিনতাইয়ের তদন্তে গিয়ে পুলিশের শর্টগান ছিনতাই ‎ যে কারণে কনটেন্ট ক্রিয়েটরদের আয় ফেসবুক থেকে কমে যাবে মোহাম্মদপুর থানার ৩ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার, যে কারণ দেখানো হলো আমরা আতঙ্কিত নই: ফক্সক্রফট বিশ্বকাপে না খেলতে পারাটা ‘দুর্ভাগ্য’: শামীম