চাকরি পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে শিক্ষানবিশ এসআইরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ January, ২০২৫

চাকরি পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে শিক্ষানবিশ এসআইরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ January, ২০২৫ |
চাকরি পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ চলাকালে শৃঙ্খলাভঙ্গের দায়ে অব্যাহতিপ্রাপ্ত পুলিশের ৪০তম ক্যাডেট ব্যাচের শিক্ষানবিশ উপ-পরিদর্শকরা (এসআই)। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে সচিবালয়ের চার নম্বর গেটের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। এ সময় একশজনের বেশি সদস্যকে ব্যানার নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অব্যাহতিপ্রাপ্ত এসআই জামালপুরের বাসসিন্দা হাবিবুন্নাহার বলেন, ‘আমার বাবা হারুনুর রশীদ একজন প্রতিবন্ধী। আমি বড়। আমার ছোট এক বোন আছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে আমি পড়ালেখা করেছি। এসআই হিসেবে যোগ দিয়ে যেখানে আমার সংসারের হাল ধরার কথা। সেখানে বিনা কারণে অব্যাহতি দেওয়ায় আন্দোলন করছি। আমাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক।’ তিনি বলেন, আমাদের

মধ্য থেকে পাঁচজনের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করতে গেছেন। তারা আলোচনা করতে গেছেন। কি আলোচনা হয়, দেখা যাক। এরপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজশাহীতে মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেপ্তার নিষিদ্ধ দলের নেতা রাজধানীর বাজারে সরু চাল ও সবজির দাম বেড়েছে ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক জলাবদ্ধ জমিতে পানিফল চাষে ২৫ কোটি টাকা আয়ের আশা চামড়াপণ্য ও জুতা শিল্পের শ্রমিকদের মজুরি বাড়ল ৪,৮০০ টাকা এএফসির দুটি পুরস্কার জিতল বাফুফে লর্ডসে নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদন, শুনানি রোববার শ্রমিক আন্দোলনের জেরে ট্রাইব্যুনালে বিচারকাজ ব্যাহত বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন রিমান্ডে গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা