হলুদে হলুদে ছেয়ে গেছে বিস্তীর্ণ মাঠ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২৫

হলুদে হলুদে ছেয়ে গেছে বিস্তীর্ণ মাঠ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২৫ |
চাঁদপুরের মতলবে বিস্তীর্ণ মাঠ জুড়ে হলুদ সরিষার ফুলে ভরে গেছে। মাঠে মাঠে আগাম জাতের সরিষার হলুদ ফুল ছড়িয়ে দিচ্ছে এক নতুন সৌন্দর্য্য। হিমেল হাওয়ায় সরিষা ফুলের এলোমেলো দোলা চালে জুড়িয়ে যাচ্ছে প্রাণ। সরিষা ফুলের এমন সমারহে খুশি কৃষক ও সরিষা থেকে মধু আহরণকারীরা। বিগত সময়ে সরিষার ফলন ও দাম দুটোই ভাল পাওয়ায় চলতি মৌসুমে কৃষকরা সরিষা চাষে বেশি ঝুঁকেছেন। কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ১ হাজার ৫৪০ হেক্টর জমিতে বারী সরিষা ৯, ১১, ১৪ ও ১৮ এবং বিনা সরিষা ৪ ও ৯ সহ বিভিন্ন জাতের সরিষার আবাদ হয়েছে। সরেজমিনে দেখা যায়, উপজেলার মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পসহ চরাঞ্চলে সরিষার আবাদ হয়েছে। মাঠের

পর মাঠ দেখা মিলছে এমন হলুদের সরিষা। এখানকার সরিষা স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন মোকামে পাঠানো হয়। এ বছর সরিষার আবাদ বাড়ায় ও আবহাওয়া ভাল থাকায় বাম্পার ফলনের আশা করছেন কৃষক। উপজেলার বোরচর গ্রামের কৃষক আনিছুর বলেন, এ বছর আমরা প্রচুর পরিমাণে সরিষা আবাদ করেছি। আবহাওয়া অনুকুলে থাকলে বাম্পার ফলন পাবো। ষাটনল গ্রামের কৃষক রাজ্জাক মিয়া বলেন, সরিষা চাষে রোপন থেকে শুরু করে পরবর্তীতে বাড়তি তেমন কোনো খরচ নেই। শুধুমাত্র জমিতে সার প্রয়োগ করতে হয়। এতে বাড়তি কোনো সেচও দিতে হয় না। যার ফলে সরিষা চাষে আমরা কৃষকরা বেশ লাভবান হচ্ছি। সরিষার আবাদের সঙ্গে জড়িত কৃষকের পাশাপাশি সরিষা থেকে মধু আহরণ করা জহির

হোসেন ( মধু মিয়া) বলেন, গত বছরের তুলনায় এবার সরিষার ক্ষেত থেকে অনেক বেশি মধু পাওয়ার আশা করছেন। উপজেলা কৃষি অফিসার ফয়সাল আহমেদ বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবার সরিষা চাষে বাম্পার ফলন হবে। কম খরচে সরিষা চাষে অধিক ফলন ও বাজারে দাম ভালো থাকায় সরিষা চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবি-স্থানীয়দের তৎপরতায় ব্যর্থ হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ বিশ্বের সবচেয়ে বড় বাজেট কাদের, কোথায় খরচ হয় বেশি? কানাডার ফুটবল সাফল্যকে অনুসরণ করতে পারে বাংলাদেশ: শমিত এবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চুরি, নাশকতার চেষ্টা বলছেন অ্যাটর্নি জেনারেল পুশ ইন ঠেকাতে লালমনিরহাট-কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কড়া নজরদারি, সতর্ক স্থানীয়রাও সন্ত্রাসবিরোধী যৌথ অভিযানের মধ্যেই খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা জাপানের বড় ধাক্কা, অবসরের ঘোষণা এন্দোর রোববার থেকে অনির্দিষ্টকাল ধর্মঘটে যাচ্ছেন বেনাপোল বন্দরের শ্রমিকরা ‘ডিসক্লোজার ডে’-তে ভিনগ্রহীদের নিয়ে ফিরছেন স্পিলবার্গ ৪৯ বছর বয়সেও দারুণ ফিট শাকিরা, রহস্যটা জানালেন তাঁর দীর্ঘদিনের প্রশিক্ষক শিক্ষায় বরাদ্দ ২ শতাংশে উন্নীত, স্বাগত জানালেন শিক্ষাবিদরা ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষমতা ব্যাংকের হাতে দেওয়ার প্রস্তাব অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয় খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা করার প্রস্তাব ২০২৮ থেকে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া চার নতুন বিষয়ে যা থাকবে প্রেমের নাটক ‘সমান সমান’ করদাতাদের জন্য সুখবর বস্তিতে জন্ম নেওয়া সেই ছেলেটি এখন দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক