ফুটওভার ব্রিজ থাকলেও চলাচল ব্যস্ত সড়কে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ জানুয়ারি, ২০২৫

ফুটওভার ব্রিজ থাকলেও চলাচল ব্যস্ত সড়কে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জানুয়ারি, ২০২৫ |
রাজধানীর ব্যস্ত সড়কগুলোর মধ্যে মিরপুর ১০ নম্বর গোলচত্বর অন্যতম। দিনভর এই গোল চত্বরে মানুষের আসা-যাওয়া ও কর্ম ব্যস্ততা থাকে। একের পর এক গাড়ি চলছে, মানুষও হেঁটে রাস্তার এ পার থেকে ওপারে যাচ্ছেন। অনেকে জীবনের ঝুঁকি নিয়ে দৌড়ে রাস্তা পারও হচ্ছেন। ফুটওভার ব্রিজ ব্যবহারে আগ্রহ নেই তাদের। সরেজমিন গত দুদিন মিরপুর ১০ নম্বর গোলচত্বর গিয়ে এমন চিত্রই দেখা গেছে। হাতেগোনা কয়েকজন ছাড়া রাস্তা পার হতে বেশিরভাগ লোকই ফুটওভার ব্রিজ ব্যবহার করেন না। অনেকে ঝুঁকি নিয়ে রাস্তা পারাপারের সময়ও দুর্ঘটনায় পড়েন। সংশ্লিষ্টরা বলছেন, এ জন্য আইনের যথাযথ প্রয়োগ ও মানুষের অসচেতনাতাই দায়ী। সরেজমিন মিরপুর ১০ নম্বর গোলচত্বরে গিয়ে দেখা গেছে, গুটি কয়েকজন

ছাড়া রাস্তা পারাপারে বেশিরভাগ লোক ফুটওভার ব্রিজ ব্যবহার করছেন না। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত মানুষ রাস্তা পার হচ্ছেন। ব্রিজের ওপরে উঠে দেখা যায় মাঝামাঝি অংশে চেয়ার-টেবিল বসিয়ে অনেকে ব্যবসা করছেন। এতে চলাচলের রাস্তা সংকুচিত হয়ে যাওয়ায় স্বাচ্ছন্দ্যে হাঁটা যায় না। ওভার ব্রিজের ছাউনি নেই, সিঁড়িগুলো ময়লা আবর্জনায় ভরা। বখাটে ও মাদকসেবীদের আড্ডাও দিতে দেখা গেছে এক পাশে। আবার অনেকে রাতিযাপন করেন। ওভার ব্রিজের পূর্ব ও পশ্চিম পাশের সিঁড়ি ঘেঁষে অস্থায়ী দোকানপাট গড়ে উঠেছে বিধায় ক্রেতাদের ভিড় থাকে। এতে অনেকে ভিড় ঠেলে ব্রিজে উঠতে চায় না। এ ছাড়া ওভার ব্রিজেরে চার পাশের রাস্তা ও ফুটপাত হকারদের দখলে যাওয়ায় ব্রিজে উঠার সিঁড়ি

খুঁজে পেতে অনেক সময় বেগ পেতে হয়। পথচারী মবিন বলেন, ১০ নম্বরের ফুটওভার ব্রিজের সিঁড়িসংলগ্ন ফুটপাত ও রাস্তা দখল করা হয়েছে। ব্রিজে উঠতে গেলে অনেক গাদাগাদি করে ওপরে উঠতে হবে। এর চেয়ে হেঁটেই স্বাচ্ছন্দ্যে রাস্তা পার হওয়া যায়। মিরপুর গার্লস আইডিয়ালের শিক্ষক পাখি বলেন, ওভার ব্রিজের সিঁড়ি অনেক খাড়া ও উঁচু । বয়স্ক ও শিশুরা উঠলে হাফিয়ে যায়। আবার অনেকে সময় নষ্ট ও কষ্টের কথা চিন্তা করে ব্রিজে উঠতে চায় না। তিনি বলেন, গোলচত্বরে একজনের দেখাদেখি অন্যজনও হেঁটে রাস্তা পার হন। ওভার ব্রিজ ব্যবহারের জন্য আমাদের মনমানসিকতা ও দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। ওভার ব্রিজ ব্যবহার করছেন না কেন জানতে চাইলে মালা আক্তার নামে

গ্রিন ফিল্ড স্কুলের একাদশ শ্রেণির এক শিক্ষার্থী বলেন, আমি রাস্তার ওপারে যাব। ওভার ব্রিজে উঠতে হলে ৫ মিনিট হাঁটতে হবে। এর চেয়ে সহজেই গোলচত্বর পার হতে পারব। সবাই তো নিচ দিয়ে রাস্তা পার হচ্ছেন। কষ্ট করে কেন ব্রিজে উঠব। এই শিক্ষার্থী আরও বলেন ব্রিজে, অনেকে শুয়ে থাকেন অনেকে মাদক সেবন করে। বখাটেদের আড্ডাও থাকে। এ জন্য মেয়েরা কেউ একা থাকলে ব্রিজে উঠতে চায় না। মিরপুর ১০ নম্বরের ট্রাফিক সার্জেন্ট দেলোয়ার বলেন, ফুটওভার ব্রিজ ব্যবহারে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল নই। অভ্যাস না থাকায় অনেকে ৫-১০ মিনিট হেঁটে ওভার ব্রিজে উঠতে চায় না। আমাদের অনেক দিনের অভ্যাসের কারণে এটা হয়ে গেছে। তবে আমাদের

এই অভ্যাস পরিবর্তনের জন্য আইন রয়েছে। জরিমানাও রয়েছে। তিনি বলেন, কেউ যদি নিজ থেকে নিজের নিরাপত্তার বিষয়টি না বিবেচনা করেন তাহলে পুলিশ কিছুই করতে পারবে না। আমাদের সবার মনমানসিকতা পরিবর্তন করতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কবি আল মুজাহিদী আর নেই পর্তুগাল দলে দলাদলির ইঙ্গিত বিশ্বকাপের সবচেয়ে ‘সুদর্শন’ ডি পল, সেরা পাঁচে কারা গাঢ় নীল-জলপাই রঙের শার্টে ফিরছে পুলিশ, প্যান্ট হবে খাকি চুক্তিতে জয়-পরাজয়, ইরান ৭-১ যুক্তরাষ্ট্র দেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ছবি তোলা নিয়ে দ্বন্দ্বে জড়ালেন ট্রাম্প-মেলোনি ‘কারও সহানুভূতি নেই’, ইসরায়েলকে কড়া বার্তা ভ্যান্সের ক্রীড়া প্রতিমন্ত্রীর পেজ থেকে জুয়ার বিজ্ঞাপন, হ্যাকের অভিযোগ একসঙ্গে শাকিব খানের তিন সিনেমা চলছে সিনেপ্লেক্সে ‘আওয়ামী লীগকে আর রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না’—বগুড়ায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পর্তুগালের বিশ্বকাপ ‘এখনই শেষ হয়ে যায়নি’: রোনালদো ৮০% ছেলেই আনফিট তাই ছাত্রীকে লিভ টুগেদারের প্রস্তাব অধ্যাপকের এক হাজার পিস ইয়াবাসহ আটক জুলাইযোদ্ধাকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ, করতেন মাদকবিরোধী সংগঠনও ফেনীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের জেরে ৫ ছাত্রলীগ কর্মীকে আটকের পর কারাগারে সংরক্ষিত বনের ভেতরে এলজিইডির রাস্তা: বন বিভাগের আপত্তি উপেক্ষা করে অনড় স্থানীয় সংসদ সদস্য সাভারে মাদ্রাসার টয়লেট থেকে পাকিস্তানে তৈরি রিভলবার-গুলি উদ্ধার একাত্তেরর লজ্জাজনক পরাজয়ের পর আবারও বঙ্গোপসাগরে পাকিস্তানি সাবমেরিন হামে শিশুমৃত্যুর দায়ে ইউনূস-নুরজাহানের বিচার দাবিতে মহাখালীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল গুপ্ত সংগঠন শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল