ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ
নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার
পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ
ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ
উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ
রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান
লাগেজে অবৈধ মদ বহন, দুই কেবিন ক্রুর বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিমান
ফ্লাইটে লাগেজে অবৈধ মদ বহনের অভিযোগে দুই কেবিন ক্রু নুসরাত জাহান তিথি ও আব্দুল্লাহ আল আবু বকর তাবরেজের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
সাধারণত লাইসেন্স ছাড়া দেশীয় যে কোনো যাত্রীর কাছে অবৈধ মদ পাওয়া গেলে নিয়ম অনুযায়ী থানায় মামলা করতে হয়। তবে মঙ্গলবার পর্যন্ত বিমানবন্দর থানায় এ সংক্রান্ত কোনো মামলা হয়নি। কাস্টমস কর্তৃপক্ষ এ বিষয়ে পুলিশকে কোনো কিছু জানায়নি বলে নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান।
এ ব্যাপারে বিমানের মহাব্যবস্থাপক ও জনসংযোগ কর্মকর্তা বোসরা ইসলাম জানান, গত সোমবার যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে ঢাকায় আসা ফ্লাইটে এ ঘটনা ঘটে। লাগেজে অবৈধ তিন বোতল মদসহ দুই কেবিন ক্রুকে আটক করে শাহজালাল
বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ। পরে এসব মদ জব্দ করে তাদের ছেড়ে দেওয়া হয়। বিষয়টি বিমান কর্তৃপক্ষের নজরে এসেছে। ঘটনার সঙ্গে জড়িত কেবিন ক্রু তিথি ও তাবরেজের বিরুদ্ধে প্রতিষ্ঠানের প্রচলিত আইনের ধারায় ব্যবস্থা নেবে বিমান।
বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ। পরে এসব মদ জব্দ করে তাদের ছেড়ে দেওয়া হয়। বিষয়টি বিমান কর্তৃপক্ষের নজরে এসেছে। ঘটনার সঙ্গে জড়িত কেবিন ক্রু তিথি ও তাবরেজের বিরুদ্ধে প্রতিষ্ঠানের প্রচলিত আইনের ধারায় ব্যবস্থা নেবে বিমান।





