রূপালী ব্যাংকে ১২ গ্রাহক-কর্মকর্তা জিম্মি, ‘সেফ এক্সিট’ চায় ডাকাত দল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ December, ২০২৪

রূপালী ব্যাংকে ১২ গ্রাহক-কর্মকর্তা জিম্মি, ‘সেফ এক্সিট’ চায় ডাকাত দল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ December, ২০২৪ |
রাজধানীর কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের ভেতরে গ্রাহক-কর্মকর্তাসহ ১২ জনকে অস্ত্রের মুখে জিম্মি করে রেখেছে ডাকাত দল। জিম্মিদের মুক্তির বিনিময়ে নিজেদের ‘সেফ এক্সিট’ বা নিরাপদ প্রস্থান দাবি করেছে তারা। এদিকে ব্যাংকে ডাকাত দলের প্রবেশের খবর পেয়ে এলাকাবাসীর সহায়তায় ভবনটি ঘিরে রেখেছেন পুলিশ ও র‍্যাবের সদস্যরা। সেখানে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক সেনা সদস্য। রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ঢুকেছে ডাকাত দল, অভিযানে যৌথবাহিনী ব্যাংকটির প্রধান কার্যালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ভেতরে থাকা ডাকাতদের আত্মসমর্পণ করানোর চেষ্টা চলছে। দুজন অস্ত্রধারী ১২ জনকে জিম্মি করে রেখেছেন। সেখানে কয়েকজন গ্রাহকও রয়েছেন। এখন দুই ডাকাত সেফ এক্সিট চাইছেন। তিনি বলেন, ব্যাংকে আটকে পড়া কর্মকর্তাদের সঙ্গে আমরা কথা বলেছি। কোনো ক্ষয়ক্ষতি হয়নি,

টাকা লোপাটও হয়নি। তবে বাইরে সাধারণ জনতা, পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতির কারণে ডাকাতরা ভয়ে আছে। সেফ এক্সিট চাইছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানিয়েছেন, বিভিন্ন বাহিনীর মধ্যে আলোচনা চলছে। অবিলম্বে অভিযান পরিচালনা করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মাগুরায় স্কুল ভবনে তালা ঝুলিয়ে সাঁটানো হল ছাত্রলীগের লিফলেট গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সঠিক সময়ে কাজ হবে, ইনশাআল্লাহ!’ ২১ জেলায় নাশকতা ও প্রাণহানি: সরকার কি নিয়ন্ত্রণ হারাচ্ছে? রাজশাহীতে মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেপ্তার নিষিদ্ধ দলের নেতা রাজধানীর বাজারে সরু চাল ও সবজির দাম বেড়েছে ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক জলাবদ্ধ জমিতে পানিফল চাষে ২৫ কোটি টাকা আয়ের আশা চামড়াপণ্য ও জুতা শিল্পের শ্রমিকদের মজুরি বাড়ল ৪,৮০০ টাকা এএফসির দুটি পুরস্কার জিতল বাফুফে লর্ডসে নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদন, শুনানি রোববার শ্রমিক আন্দোলনের জেরে ট্রাইব্যুনালে বিচারকাজ ব্যাহত বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন রিমান্ডে গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ