বিএনপি নেতার কার্যালয়ে বাস শ্রমিক-সিএনজি চালকদের সমঝোতা বৈঠকে হাতাহাতি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ ডিসেম্বর, ২০২৪

বিএনপি নেতার কার্যালয়ে বাস শ্রমিক-সিএনজি চালকদের সমঝোতা বৈঠকে হাতাহাতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ ডিসেম্বর, ২০২৪ |
রাজশাহীতে বাস শ্রমিক ও সিএনজি চালকদের সংঘর্ষের ঘটনা সমঝোতা করতে নগর বিএনপির সদস্য সচিব মামুন অর রশিদের কার্যালয়ে গিয়ে আবারও দুই পক্ষ হাতাহাতিতে জড়িয়েছে। এতে ৪ জন বাস শ্রমিক আহত হয়েছেন। পণ্ড হয়ে যায় সমঝোতা বৈঠক। বৃহস্পতিবার সকালে নিউমার্কেট ষষ্ঠীতলা এলাকায় এ ঘটনা ঘটে। নগর বিএনপির সদস্য সচিব মামুনুর রশিদ মামুন বলেন,‘দুই পক্ষের সংঘর্ষের মীমাংসার জন্য বোয়ালিয়া জোনের ডেপুটি পুলিশ কমিশনার (ডিসি) তাকে দায়িত্ব দেন। বৃহস্পতিবার সকাল ১১টায় তার চেম্বারে দুই পক্ষের আসার কথা থাকলেও তখন শুধু মোটরশ্রমিকের নেতারা সেখানে যান, কিন্তু সিএনজি চালকেরা তখনও আসেননি। প্রায় ঘণ্টাখানেক অপেক্ষার পর সিএনজি চালক হারুর নেতৃত্বে ৬০ থেকে ৭০ জন মিছিল নিয়ে চেম্বারের

সামনে এসে তারা মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পাখিকে উগ্রভাবে খুঁজতে থাকে। এ সময় পাখি কোথায়?, পাখি কোথায়? বলে তারা হারুর নেতৃত্বে মোটরশ্রমিকের ৩ থেকে ৪ জনকে কিলঘুষি মেরে আহত করে।’ তিনি বলেন, মীমাংসায় বাধা ও মারামারিকে একটি ষড়যন্ত্র বলে মনে করছি। এখানে তৃতীয় পক্ষ নিজেদের খারাপ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য এ ঝামেলাটার সমাধান চাচ্ছে না। সেজন্যই তারা এ মীমাংসাকে বাধাগ্রস্ত করেছে। এর আগে সোমবার সকালে তানোর উপজেলা সদরের সিএনজিচালিত অটোরিকশাচালকেরা বাসের ছয়জন চালক, চালকের সহকারী ও কন্ডাক্টরকে পিটিয়ে আহত করে। এর জেরে ওইদিন রাজশাহীর সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ হয়। পরে বাস চলাচল শুরু হলেও সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত রাজশাহী

থেকে নওগাঁ রুটে বাস চলাচল করতে দেবে না বলে ঘোষণা দিয়েছে সিএনজি চালকেরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর