‘ছাত্রলীগ ভয়ংকর রূপে ফিরবে’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ ডিসেম্বর, ২০২৪

আরও খবর

৫ বছর আগেই ‘জাস্টিস ফর হাদি’ গ্রুপ: হাদি কিলিং মিশিন কি পুরনো ‘মেটিক্যুলাস ডিজাইন’?

যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা? আবারও বদলে গেল পুলিশের পোশাক

অনিয়ম-অব্যবস্থাপনায় অতিষ্ঠ নগরবাসী: আওয়ামী লীগের মিছিল ক্রমশ দীর্ঘতর: বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ

গাঢ় নীল-জলপাই রঙের শার্টে ফিরছে পুলিশ, প্যান্ট হবে খাকি

সংরক্ষিত বনের ভেতরে এলজিইডির রাস্তা: বন বিভাগের আপত্তি উপেক্ষা করে অনড় স্থানীয় সংসদ সদস্য

হামে শিশুমৃত্যুর দায়ে ইউনূস-নুরজাহানের বিচার দাবিতে মহাখালীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

৬ শিশুর মৃত্যুতে তড়িঘড়ি ব্যবস্থা, ৬ শতাধিক শিশুর খুনিরা দেশ-বিদেশে ঘুরে বেড়ায়! ন্যায়বিচার কোথায়?

‘ছাত্রলীগ ভয়ংকর রূপে ফিরবে’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ ডিসেম্বর, ২০২৪ |
খুলনা রেলস্টেশনের ডিজিটাল বিলবোর্ডের স্ক্রোলিংয়ে ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আবার আসবে’ এমন একটি লেখা প্রকাশ করা হয়। এ ঘটনায় স্টেশন মাস্টারকে অবরুদ্ধ করে রেখেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা। শনিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় স্টেশনের ডিজিটাল স্ক্রিনে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও শেখ হাসিনাকে নিয়ে প্রচারণার একটি ভিডিও ভাইরাল হলে শিক্ষার্থীরা স্টেশন মাস্টারকে অবরুদ্ধ করে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে স্থানীয় ছাত্র-জনতা আসলাম হোসেন সেন্টু নামের একজনকে আটক করে পুলিশে দেয়া হয়েছে। উপস্থিত ছাত্র-জনতা জানান, খুলনা রেলস্টেশনের ডিজিটাল বিলবোর্ডের স্ক্রোলিংয়ে ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আবার

আসবে' এমন একটি লেখা প্রকাশের ভিডিও ছড়িয়ে পড়ে। এটি দেখার পরেই স্থানীয় ছাত্র জনতা খুলনা রেলস্টেশনে অবস্থান নেয়। উত্তেজনা ছড়িয়ে পড়লে খুলনা মহানগর বিএনপি নেতাকর্মী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এসে পরিস্থিতি সামাল দেয়। খুলনা রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফেরদৌস আলম খান বলেন, ‘সন্ধ্যার দিকে আমরা মেসেজ পেয়েছি এখানে ডিজিটাল স্ক্রোলিংয়ে বাজে একটা লেখা আসতেছিল। দেখার পর রেলওয়ে কর্তৃপক্ষ সেটি বন্ধ করে দেয়। এ সংক্রান্ত একটি ভিডিও আমরা পেয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলি। আসলাম হোসেন ওরফে সেন্টু নামে একজন এটি কন্ট্রোল করে। স্থানীয় ছাত্র-জনতা ও রেলস্টেশন কর্তৃপক্ষ তাকে আটকে রাখেন। আমরা তাকে হেফাজতে নিয়েছি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা

গ্রহণ করা হবে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার! পাকিস্তানে আফগানিস্তানের পাল্টা বিমান হামলা, সীমান্তে তীব্র সংঘর্ষ তুমুল সমালোচিত প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে সংবাদ করায় সাংবাদিকের মামলায় সম্পাদক কারাগারে বরগুনায় ১৯ দিনে ২২ মরদেহ উদ্ধার তীব্র সমালোচনার মুখে ‘কাকতালীয়ভাবে’ পরিবর্তিত ইউনিয়নের নাম পুনর্বহালের নির্দেশনা পাঁচতারকা বারে মদ্যপান শেষে এনসিপির পদপ্রত্যাশী নারী নেত্রীকে কেন্দ্রীয় নেতার যৌন হয়রানি ৫ বছর আগেই ‘জাস্টিস ফর হাদি’ গ্রুপ: হাদি কিলিং মিশিন কি পুরনো ‘মেটিক্যুলাস ডিজাইন’? যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা? আবারও বদলে গেল পুলিশের পোশাক অনিয়ম-অব্যবস্থাপনায় অতিষ্ঠ নগরবাসী: আওয়ামী লীগের মিছিল ক্রমশ দীর্ঘতর: বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ, নিরাপত্তা জোরদারের নির্দেশ ইউনিয়নের পর এবার স্কুলও! নাম পরিবর্তন কাণ্ডে মীর শাহে আলমকে ঘিরে নতুন বিতর্ক সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা বেড়েছে ৪১ শতাংশ: পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ, বেড়েছে অর্থপাচার কবি আল মুজাহিদী আর নেই পর্তুগাল দলে দলাদলির ইঙ্গিত বিশ্বকাপের সবচেয়ে ‘সুদর্শন’ ডি পল, সেরা পাঁচে কারা গাঢ় নীল-জলপাই রঙের শার্টে ফিরছে পুলিশ, প্যান্ট হবে খাকি চুক্তিতে জয়-পরাজয়, ইরান ৭-১ যুক্তরাষ্ট্র দেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ছবি তোলা নিয়ে দ্বন্দ্বে জড়ালেন ট্রাম্প-মেলোনি ‘কারও সহানুভূতি নেই’, ইসরায়েলকে কড়া বার্তা ভ্যান্সের