ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার
নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা
আ.লীগের লিফলেট তৈরি, সাবেক মহিলা ইউপি সদস্যসহ গ্রেফতার ২
ছাত্রদলের দুই গ্রুপের গোলাগুলিতে নিহত সনি: ২৪ বছরেও বিচার না হওয়ায় ক্ষোভ ছাত্রলীগের
গ্রামে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
কুমিল্লায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪০
খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন পাকিস্তানের হাইকমিশনার
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় সাক্ষাৎ করতে আসেন তিনি। এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে। এরপর একে একে তার দুর্নীতির মামলার সাজা বাতিল হওয়ায় রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হতে বাধা নেই। তবে শারীরিক অসুস্থতার কারণে আগের মতো কর্মকাণ্ড পরিচালনা না করলেও সম্প্রতি সৌদি আরবের রাষ্ট্রদূত তার সঙ্গে
সাক্ষাত করেছেন। এবার পাকিস্তানের হাইকমিশনার সাক্ষাত করলেন।
সাক্ষাত করেছেন। এবার পাকিস্তানের হাইকমিশনার সাক্ষাত করলেন।



