ইসকনের ব্যাপারে এমন কোনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্র উপদেষ্টা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ ডিসেম্বর, ২০২৪

ইসকনের ব্যাপারে এমন কোনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ ডিসেম্বর, ২০২৪ |
ভারতের গণমাধ্যম বাংলাদেশ নিয়ে অনেক মিথ্যা খবর প্রচার করে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে রংপুরের পীরগঞ্জে কোটা আন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। সংখ্যালঘু ও ইসকন ইস্যু নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এখানে (বাংলাদেশে) কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়নি। পার্শ্ববর্তী দেশের মিডিয়া আমাদের সম্পর্কে অনেক মিথ্যা প্রচার করে। বাংলাদেশের গণমাধ্যম সত্য খবর প্রচারের মাধ্যমে তাদের মিথ্যা প্রচারকে বন্ধ করতে পারে। এতে যারা মিথ্যা ঘটনা প্রচার করছে তাদের মুখে চুনকালি পড়বে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নীত হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,

‘একটা ঝড়ের পর ঘর ঠিক করতে যেমন সময় দরকার, তেমনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির পুরোপুরি ঠিক হতে আরও সময় লাগবে। তারপরও অনেক উন্নতি হয়েছে।’ ঢালাও মামলা প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অন্তরালের ভেতরে যারা মিথ্যা মামলা দিচ্ছে, মিথ্যা মামলাকারীদের আইনের আওতায় আনার ব্যবস্থা করছি। শুধু তাই নয় মামলা তদন্তে আমরা একটা কমিটি করে দিচ্ছি, যে কমিটির সদস্য হবে ডিসি-এসপিরা। সেই তদন্ত কমিটি দেখবে, যারা দোষী তাদের বিচারের আওতায় আনা। আর যারা দোষী না তাদের ছেড়ে দেওয়া হবে। আমাদের বক্তব্য হচ্ছে, কেউ যেন মিথ্যা মামলায় হয়রানির শিকার না হয়। আবু সাঈদের হত্যা মামলা প্রসঙ্গে তিনি বলেন, ইতোমধ্যে তিনজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এই মামলার

দ্রুত শুনানি শুরু হবে। কোনো আসামি ঘুরে বেড়াচ্ছে এমন তথ্য পেলেই তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না। ইসকনের ব্যাপারে কোনো পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ইসকনের ব্যাপারে এমন কোনো সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হলে আপনারা জানতে পারবেন। জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, বর্তমানে পুলিশের নিয়োগ হচ্ছে। কোনোরকম অনিয়ম ছাড়াই পুলিশে নিয়োগ হচ্ছে। আমরা পুলিশের নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের সুপারিশ করি নাই। আমরা একটা ফেয়ার নিয়োগ হোক সেটাই চাচ্ছি। আপনারা কোনো অনিয়ম পেলে আমাদের জানাবেন, আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব। আপনারা আমারও কোনো দুর্নীতি কিংবা অনিয়ম পেলে প্রকাশ

করবেন। এর আগে তিনি আবু সাঈদের কবরে শ্রদ্ধা জানান এবং কবর জিয়ারত করেন। উপদেষ্টার সঙ্গে রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপরে উপদেষ্টা রংপুর জেলা পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে রংপুর বিভাগের সকল জেলার পুলিশ ইউনিট, মেট্রোপলিটন পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বিজিবি, কোস্টগার্ড, আনসার ও ভিডিপি, কারা অধিদফতর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। এছাড়া বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদফতর রংপুরের অতিরিক্ত পরিচালকের কার্যালয়ে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দফতর/সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ অফিশিয়াল যারা পদোন্নতি পেলেন চাকরি হারানো সেই পুলিশ কর্মকর্তা উপযুক্ত সময়ে ইরানকে ‘খতম’ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প যুবলীগ নেতার সাজা কমাতে অনুরোধ চিফ প্রসিকিউটরের ছেঁড়া নোট বদলে না দিলে শাস্তি ইরান যুদ্ধে আর্থিক ব্যয়ের হিসাব প্রকাশ করল ইসরাইল কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ১০ হাজার কিলোমিটার দৌড়ে বিশ্বরেকর্ড! বাংলাদেশি সিনেমার যেসব গানে কণ্ঠ দিয়েছিলেন আশা ভোসলে আ’লীগ ও শেখ হাসিনার হাতেই জব্দ ছিলো জামায়াত মার্কিন অর্থায়নে শেখ হাসিনার সরকারের পতন: নথিতে মিলল ৩২৫ মিলিয়ন ডলারের ভাগীদারদের হদিস কুষ্টিয়ায় পীর হত্যায় নিন্দা, জড়িতদের বিচারের দাবি ‘মাকাম’-এর অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা শেখ হাসিনার সরকার পতনে গোপন ভূমিকায় সেনাবাহিনী ও ডিজিএফআই-এর যেসকল কর্মকর্তা মব সংস্কৃতির জন্মদাতা ও পৃষ্ঠপোষক মবের বিরুদ্ধেই সোচ্চার! কাশিমপুর কারাগার থেকে মুক্ত সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ‘এখন খুঁজলেও আর ভিক্ষুক পাওয়া যায় না’, জানালেন বিএনপির এমপি বাবুল ‘মুখে ঘুষির’ ধাক্কা সামলে আর্সেনালকে ঘুরে দাঁড়ানোর তাগিদ আর্তেতার