ভূখণ্ড রক্ষার্থে যা করার প্রয়োজন সেচ্ছাসেবক দল তাই করবে : অভি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ November, ২০২৪

ভূখণ্ড রক্ষার্থে যা করার প্রয়োজন সেচ্ছাসেবক দল তাই করবে : অভি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ November, ২০২৪ |
ঢাকা জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি বলেছেন, ‘বাংলাদেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ড রক্ষা করতে যখন যা করণীয় এদেশের জনগণকে সঙ্গে নিয়ে সেচ্ছাসেবক দলসহ বিএনপির নেতাকর্মীরা তাই করবে।’ দেশকে অস্থিতিশীল করার জন্য পতিত স্বৈরাচার শেখ হাসিনার ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। শুক্রবার (২৯ নভেম্বর) বিকেল ৫ টার দিকে ধামরাই উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের চন্ডিশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সেচ্ছাসেবক দলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ধামরাই থানা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মান্নান ফিরোজের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি। অভি বলেন, ‘স্বৈরাচার হাসিনা দেশকে অস্থিতিশীল করে ভারত পালিয়ে যায়। ভারতের মদদে ইসকন দিয়ে দেশকে

অস্থিতিশীল করে তুলেছে আওয়ামী লীগ। আমাদের দেশে সংখ্যালঘুরা কোনো নির্যাতনের শিকার হয় না। হিন্দু-মুসলিম সবাই ভাই-ভাই। আমাদের দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশকে অস্থিতিশীল করলে আমরা কাউকে ছাড় দেব না। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভূখন্ড রক্ষা করতে যখন যা করণীয় ঢাকা জেলা সেচ্ছাসেবক দল তাই করবে।’ বিশেষ অতিথির বক্তব্য দেন ধামরাই থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক লেহাজ উদ্দিন ও ধামরাই থানা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহিন আহমেদ ভূঁইয়া শাওন। এ সময় উপস্থিত ছিলেন ধামরাই থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন মাহমুদ, পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম আহমেদ, সদস্য সচিব রাশেদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মীর আকিব আলী ও বাইশাকান্দা ইউনিয়ন সেচ্ছাসেবক

দলের নেতা শরিফুল ইসলাম প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মাগুরায় স্কুল ভবনে তালা ঝুলিয়ে সাঁটানো হল ছাত্রলীগের লিফলেট গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সঠিক সময়ে কাজ হবে, ইনশাআল্লাহ!’ ২১ জেলায় নাশকতা ও প্রাণহানি: সরকার কি নিয়ন্ত্রণ হারাচ্ছে? রাজশাহীতে মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেপ্তার নিষিদ্ধ দলের নেতা রাজধানীর বাজারে সরু চাল ও সবজির দাম বেড়েছে ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক জলাবদ্ধ জমিতে পানিফল চাষে ২৫ কোটি টাকা আয়ের আশা চামড়াপণ্য ও জুতা শিল্পের শ্রমিকদের মজুরি বাড়ল ৪,৮০০ টাকা এএফসির দুটি পুরস্কার জিতল বাফুফে লর্ডসে নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদন, শুনানি রোববার শ্রমিক আন্দোলনের জেরে ট্রাইব্যুনালে বিচারকাজ ব্যাহত বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন রিমান্ডে গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ