কপালে যেদিন বিয়ে রেখেছেন ওই দিন হবে : লামিমা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ নভেম্বর, ২০২৪

কপালে যেদিন বিয়ে রেখেছেন ওই দিন হবে : লামিমা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ নভেম্বর, ২০২৪ |
ব্যাচেলর পয়েন্ট দিয়ে বেশ আলোচনায় চলে এসেছেন লামিমা লাম। এই ধারাবাহিকের নতুন পর্বের জন্য অপেক্ষা করছেন ভক্তরা। তবে ব্যাচেলর পয়েন্ট- ধারাবাহিকের অভিনয়শিল্পীরা ভিন্ন ভিন্ন নাটকেও নিজেদের সরব উপস্থিতি জানান দেন। কাজল আরেফিন অমির হাত ধরেই একে একে বিভিন্ন সিরিজে কাজ শুরু করেন লামিমা লাম। তবে এখন শুধু অমিই নন, অন্য নির্মাতাদের কাছ থেকেও ডাক পান অভিনেত্রী। সম্প্রতিই নির্মাতা জিন্নাহর ‘টাকার মেশিন’ নামে একটি ওয়েব ফিল্মের কাজ শেষ করেছেন তিনি। তবে লামিমার কাজের পাশাপাশি অনুরাগীদের আগ্রহ রয়েছে তার ব্যক্তিজীবনের প্রতিও। অনেকে জানতে চান লামিমা কি সিঙ্গেল? কিংবা বিবাহিত? বিষয়টি নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে উত্তর দিয়েছেন লামিমা লাম। সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে লামিমাকে

বলতে শোনা যায়, ‘এখন আমি সব জায়গায় এই প্রশ্ন পাই!’ লামিমা জানালেন, তিনি ইনস্টাগ্রামে ‘আস্ক মি এ কোয়েশ্চন’ পোস্ট করলে অর্ধেক প্রশ্নই আসে তার বিয়ে নিয়ে! অর্থাৎ তার অনুরাগীরা জানতেই চান, আসলেই কবে বিয়ে করছেন লামিমা। সে প্রশ্ন লামিমাকে আবার করা হলে অভিনেত্রী বলেন, ‘এটার উত্তর দেওয়া যাবে না। কারণ আমি নিজেই জানি না। আসলে আল্লাহ আমার কপালে যেদিন বিয়ে রেখেছেন, ওইদিনই হবে।’ অল্প কয়েক বছরের ক্যারিয়ারে কাধিক নাটক ও ওয়েব ফিল্মে কাজ করেছেন লামিমা লাম। তার মধ্যে উল্লেখযোগ্য হলো- ‘ব্যাচেলর পয়েন্ট’, ‘ঠান্ডা’, ‘আমাদের ডিভোর্স’, ‘এক্স যখন নার্স’ ‘গুড বাজ’, ‘লতা অডিও’ ইত্যাদি। এছাড়া ‘অসময়’, ‘হোটেল রিল্যাক্স’, ‘ফিমেল ২’, ‘দই’সহ কিছু ওটিটি কনটেন্টে

অভিনয় করেছেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিধানসভা নির্বাচনে তারকাদের হাল যেমন আমিরাতের পেট্রোলিয়াম স্থাপনায় ইরানের ড্রোন হামলা ১০০টিরও বেশি আসন লুট করে নিয়েছে বিজেপি: মমতা শুভেন্দুর কাছে হেরে গেলেন মমতা দেশের জন্য সতর্কবার্তা বাসের ধাক্কায় একই পরিবারের তিনজনসহ নিহত ৬ কেরালায় মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেবে কংগ্রেস? পে স্কেল: শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে যা বলছে মন্ত্রণালয় নিজ আসনে পিছিয়ে গেলেন মমতা চীনের শিল্পভূমিতে নীরব সংকটের বিস্তার সাগরে বিপদে পড়া ভারতীয় নাবিকদের উদ্ধার করল পাকিস্তান নৌবাহিনী মৌজা রেটে দিতে হবে সম্পদ কর ৪৯ বছরের রেকর্ড ভাঙতে চলেছেন বিজয়, সাফল্যের নেপথ্যে রয়েছে যা ৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য, নিয়োগ হচ্ছে না যেসব কারণে বাঘের বাচ্চার মতো লড়বেন মমতা, বিজেপিকে হুঙ্কার ধেয়ে আসছে বন্যা, বিপৎসীমার ওপরে ৭ নদীর পানি বিজেপির পরিকল্পনা ফাঁস করলেন মমতা, ফল মানবেন সূর্যাস্তের পর নতুন পে স্কেল বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগোল সরকার ময়মনসিংহে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে তিন নারীসহ নিহত ৪ টঙ্গীতে বস্তির বিলাসবহুল এসি রুমে মাদক সেবন করেন নামিদামিরা