রাষ্ট্রপতির কাছে বার্ষিক প্রতিবেদন পেশ করলেন প্রধান বিচারপতি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৪

রাষ্ট্রপতির কাছে বার্ষিক প্রতিবেদন পেশ করলেন প্রধান বিচারপতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৪ |
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে ‘সুপ্রিমকোর্টের বার্ষিক প্রতিবেদন ২০২৩’ পেশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে এ প্রতিবেদন পেশ করেন প্রধান বিচারপতি।এ সময় উপস্থিত ছিলেন আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম। প্রধান বিচারপতি সাক্ষাৎকালে বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।এ সময় রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতি জানান, ইতোমধ্যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করা হয়েছে। এ ছাড়া সুপ্রিমকোর্টের সার্বিক কার্যক্রম সম্পর্কেও রাষ্ট্রপতিকে অবহিত করেন প্রধান বিচারপতি। এ সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, সুপ্রিমকোর্ট হলো বিচারপ্রার্থীদের সর্বশেষ ভরসাস্থল। সুপ্রিমকোর্টের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।তিনি প্রধান বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগ বিচারপ্রার্থীদের ন্যায়বিচার যৌক্তিক সময়ে নিশ্চিত করতে সক্ষম হবেন বলে আশা

প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এবং প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দীর্ঘ বিরতি ভেঙে অ্যাটলির কল্পবিজ্ঞানে ফিরছেন আনুশকা ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করেছে ডিবি ইরানের প্রেসিডেন্টকে জরুরি ফোনকল পাকিস্তানের প্রধানমন্ত্রীর, যে কথা হলো সরকারি গাড়িতে হাই-অকটেনের ব্যবহার নিষিদ্ধ করলো পাকিস্তান ইরান যুদ্ধ নিয়ে মধ্যস্থতাকারী তিন দেশ কী করছে জাতীয় দলের নির্বাচক প্যানেলে সুমনের সঙ্গে চমক ২৫ মার্চ দেশে এক মিনিটের ‘ব্ল্যাক আউট’ ঈদের ছুটি শেষ, অফিস খুলছে আজ ইসরাইল ও মার্কিন ঘাঁটিতে ৭৭তম বারের মতো হামলা ইরানের প্রযোজক সরোয়ার জাহান গ্রেপ্তার ২৫ ও ২৬ মার্চ আলোকসজ্জা নিষিদ্ধ করল সরকার কমলো জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক বাজারে বড় দর পতন : দেশে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের ঈদ: ঐক্য-সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত ইরানকে সাহায্য করতে স্বর্ণ-রূপা ও নগদ অর্থ দিচ্ছে কাশ্মীরিরা আমি আর আয়াতুল্লাহ মিলে হরমুজ নিয়ন্ত্রণ করব: ট্রাম্প যুদ্ধ বন্ধে উভয় পক্ষই চুক্তি করতে সম্মত হয়েছি: ট্রাম্প ইরান পরমাণু অস্ত্র না বানাতে সম্মত হয়েছে: ট্রাম্প ফুটপাত-সড়ক থেকে অবৈধ দোকান সরাতে ডিএমপির আলটিমেটাম রায়হান রাফীর সঙ্গে প্রেম ও বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন তমা মির্জা