ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলে কী বাংলাদেশ-ভারত সম্পর্কে প্রভাব ফেলবে?
বিচারের মুখোমুখি হচ্ছেন দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা
৫ আগস্টের পর দেশজুড়ে জঙ্গিবাদের প্রসার: মাদ্রাসায় টিটিপি জঙ্গির আত্মগোপন টের পায়নি গোয়েন্দা সংস্থা, চলে যাওয়ার পর তত্ত্ব-তালাশ!
‘ইউনূরজাহান’ গংয়ের ওপি বন্ধের খেসারত: হামের পর র্যাবিস টিকার সংকট, ‘বাদ যাবেনা একটি রোগও’
ইউনূস সরকারের সকল নৈরাজ্যের সুরক্ষা দিয়ে অবশেষে ব্যারাকে ফিরছে সেনাবাহিনী মিশন ব্যর্থ নাকি সফলতার পর দৃশ্যপট ত্যাগ?
সরকারি গুদামে ধান বিক্রির আবেদন প্রক্রিয়া নিয়ে কৃষকদের ভোগান্তি, সিন্ডিকেটের অভিযোগ
বিজেপি সভাপতির কাছে তারেক রহমানের চিঠি:মোদিকে খুশির চেষ্টা?
১০ সাংবাদিকের ব্যাংক হিসাব জব্দ
১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
রোববার (২৪ নভেম্বর) বিএফআইইউ থেকে ব্যাংকগুলোতে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, হিসাব জব্দ করা ১১ ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
যাদের হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়েছে তারা হলেন, দৈনিক বাংলার ভারপ্রাপ্ত সম্পাদক চৌধুরী জাফরুল্লাহ শারাফত, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান, টিভি টুডের প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল, ওয়াশিংটনের সাবেক প্রেস মিনিস্টার সাজ্জাদ হোসেন সবুজ, ডিবিসি নিউজের অ্যাসাইনমেন্ট এডিটর নাজনীন মুন্নি, ইনডিপেনডেন্ট টিভির প্রধান বার্তা সম্পাদক আশীষ ঘোষ সৈকত, গাজী টিভির এডিটর
(রিসার্চ) অঞ্জন রায়, সময় টিভির চট্টগ্রাম ব্যুরো চিফ কমল দে, দৈনিক আমার সময়ের প্রধান সম্পাদক আব্দুল গাফফার খান, যুগান্তরের সাবেক নারায়ণগঞ্জ প্রতিনিধি রাজু আহমেদ এবং এক্সিম ব্যাংকের হেড অব পিআরও সঞ্জীব চ্যাটার্জী।
(রিসার্চ) অঞ্জন রায়, সময় টিভির চট্টগ্রাম ব্যুরো চিফ কমল দে, দৈনিক আমার সময়ের প্রধান সম্পাদক আব্দুল গাফফার খান, যুগান্তরের সাবেক নারায়ণগঞ্জ প্রতিনিধি রাজু আহমেদ এবং এক্সিম ব্যাংকের হেড অব পিআরও সঞ্জীব চ্যাটার্জী।



