ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
পদোন্নতি পেলেন চাকরি হারানো সেই পুলিশ কর্মকর্তা
কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী
আ’লীগ ও শেখ হাসিনার হাতেই জব্দ ছিলো জামায়াত
শেখ হাসিনার সরকার পতনে গোপন ভূমিকায় সেনাবাহিনী ও ডিজিএফআই-এর যেসকল কর্মকর্তা
কাশিমপুর কারাগার থেকে মুক্ত সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী
কৃষক কার্ড পাবেন ২০,৬৭১ জন: বছরে ২৫০০ টাকা, মাসে ২০৮ টাকা গড়ে
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি করা সেই তৌহিদ গ্রেপ্তার
চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি করা তৌহিদুল ইসলাম ওরফে হরি তৌহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় সাতক্ষীরার কামালনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (২৩ নভেম্বর) নগরের দামপাড়ায় সিএমপির এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মো. রইছ উদ্দিন।
পুলিশ জানায়, গ্রেপ্তার তৌহিদুল ইসলাম চান্দগাঁওয়ের শমশেরপাড়া এলাকার মো. সেকান্দরের ছেলে। সে পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী। ছাত্র আন্দোলনে তার ব্যবহৃত অস্ত্রটি একটি পাকিস্তানি শুটারগান।
এছাড়া তার কাছে একাধিক অস্ত্র রয়েছে। যা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। তার বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় হত্যা, অস্ত্রবাজি, চাঁদাবাজি মাদক ও ছিনতাইয়ের ১২টি মামলা রয়েছে। এর মধ্যে পাঁচটিই হত্যা মামলা।
রইছ উদ্দিন বলেন,
তথ্য প্রযুক্তির সহায়তায় তৌহিদকে গ্রেপ্তার করা হয়। গত ৪ আগস্ট চান্দগাঁওয়ের বিভিন্ন এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে ছাত্র-জনতার আন্দোলনে নির্বিচার গুলি করার কথা স্বীকার করেছেন তৌহিদ। ওইদিন একাই ২৮ রাউন্ড গুলি ছোড়েন তৌহিদ। তার ব্যবহৃত এই অস্ত্র ও গুলি উদ্ধার করতে আমাদের অভিযান চলমান আছে। তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে তিনি (গ্রেপ্তার আসামি) জানান, তার ব্যবহৃত অস্ত্রটি পাকিস্তানি শুটারগান এবং তার কাছে একাধিক অস্ত্র রয়েছে। যেগুলো উদ্ধারের জন্য আমরা ইতোমধ্যে কাজ করছি।