চার বছর নাটকে অভিনয় না করার কারণ জানালেন মিথিলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ নভেম্বর, ২০২৪

চার বছর নাটকে অভিনয় না করার কারণ জানালেন মিথিলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ নভেম্বর, ২০২৪ |
দেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। নাটক দিয়েই অভিনয়ের শুরু করেন তিনি। এরপর ওয়েব সিরিজ এবং সিনেমাতেও নাম লিখিয়েছেন। বাংলাদেশের পাশাপাশি কলকাতার ওয়েব সিরিজ এবং সিনেমায় দেখা মিলে তার। নাটক দিয়ে দর্শকের মনে স্থান করে নিলেও কয়েকবছর ধরেই ছোটপর্দায় দেখা নেই এই অভিনেত্রীর। সম্প্রতি এক সাক্ষাৎকারে মিথিলা জানালেন নাটক থেকে দূরে থাকার কারণ। মিথিলা জানান, গল্প ও চরিত্র পছন্দ না হওয়ার কারণেই নাটকে পাওয়া যাচ্ছে না তাকে। অভিনেত্রী বলেন, প্রায় চার বছর টেলিভিশনের কোনো কাজ করছি না। তাই বলে এমন নয় যে নাটকে আর অভিনয় করব না। সত্যি বলতে, কয়েক বছর ধরে যে ধরনের চিত্রনাট্য পাচ্ছি, তা আমাকে টানছে না। চরিত্র

পছন্দ হচ্ছে না, গল্প খুব গতানুগতিক মনে হচ্ছে। গল্প শুনে মনে হয়, এমন গল্পে আগেও অভিনয় করেছি। এ কারণেই মূলত নাটকে কাজ করা হচ্ছে না। মিথিলা নতুন চরিত্রে নতুন চ্যালেঞ্জ নেওয়ার প্রসঙ্গ টেনে বলেন, টেলিভিশন নাটকে অভিনয় করার সময় একই ধরনের চরিত্র করেছি অনেকবার। পাশের বাসার মেয়ে টাইপ চরিত্র, প্রেমের গল্পের নায়িকা। কিন্তু ওটিটি ও সিনেমায় আসার পর সব সময় চেষ্টা করেছি ভিন্ন কিছু করার। এই সিদ্ধান্তটা আসলে নিজের জন্যই নেওয়া। ‘কাজলরেখা’ সিনেমা ও ‘অ্যালেন স্বপন’ ওয়েব সিরিজ দুইটিতে দেখা মিলেছিল মিথিলার। ভিন্নধারার চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছিলেন তিনি। সেই দুইটি কাজের উদাহরণ টেনে এই অভিনেত্রী বললেন, একজন অভিনয়শিল্পী হিসেবে নিজেকে বিভিন্ন

চরিত্রে দেখতে চাই। সেই চাওয়া থেকেই কাজলরেখা সিনেমায় কঙ্কন দাসীর চরিত্রে অভিনয় করেছি। প্রথমে আমিও হয়তো ভাবিনি, চরিত্রটি করতে পারব। তবে আমি শিল্পীর জায়গা থেকে চিন্তা করেছি, এটা করা উচিত। মাই শেলফ অ্যালেন স্বপনের শায়লা চরিত্রটি দেখার পর অনেকে বলেছে, তারা নাকি ভাবেননি এমন একটা চরিত্রে আমি এভাবে অভিনয় করতে পারবো। বেশ কয়েকমাস নতুন কাজে দেখা যায়নি মিথিলাকে। ফের কবে শুটিং সেটে ব্যস্ত হবেন এই অভিনেত্রী সে প্রসঙ্গে বলেন, দেশে বড় একটা পরিবর্তন এসেছে। সব মিলিয়ে গত দুই-তিন মাস কাজ নিয়ে কেউ হয়তো সেভাবে ভাবেননি। এখন আবার সিনেমা-সিরিজ নিয়ে ভাবনা শুরু হয়েছে। আমারও কয়েকজন নির্মাতার সঙ্গে কথা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হেফাজতকে সঙ্গে নিয়ে আগামীর পথ চলার আশ্বাস তারেক রহমানের চিংড়ি রপ্তানি কমেছে ৬২ শতাংশ, বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে গেছে ইন্দোনেশিয়া যশোরে দিনে ১৪ ঘণ্টা থাকছে না বিদ্যুৎ, খামারে মরছে হাজার হাজার মুরগি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শরীরে বাসা বেঁধেছে মরণঘাতী ক্যান্সার পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন: পুলিশে থাকা ‘লীগের দোসর ও গুপ্তরা’ বাহিনীর মনোবল ক্ষতিগ্রস্ত করছে পুলিশে কর্মরত গোপালগঞ্জবাসীদের ‘গোপালী’ আখ্যা দিয়ে তাদের চিহ্নিত ও তালিকা তৈরির নির্দেশ নারায়ণগঞ্জের এমপির বিদেশি ত্রাণের লোভে ৯ বছর ধরে রোহিঙ্গা সেজে নিবন্ধিত হাজার হাজার বাংলাদেশি ফেঁসে গেলেন এনআইডি-পাসপোর্ট করতে গিয়ে এক সপ্তাহে ডিমের দাম বাড়ল দেড়গুণ, ডজন ঠেকল ১৮০ টাকায়: সিন্ডিকেট ভাঙবে কে? ১০০ কোটি টাকার জীবনরক্ষাকারী যন্ত্র অচল: অথচ সচল যন্ত্র ‘নষ্ট’ দেখিয়ে লোপাট অর্ধকোটি টাকা সাতক্ষীরায় ছাত্রদলের ১০ নেতাকর্মীকে পিটুনি দিয়ে হাসপাতালে পাঠাল ছাত্রলীগ ত্রুটিপূর্ণ আইনে কাজী জেসিনকে বিটিভির ডিজি নিয়োগ, সমালোচনার মুখে সংশোধনের চেষ্টা সরকারের রাষ্ট্র রক্ষার দায় ও বিচারবিভাগীয় তদন্ত বন্ধের রহস্য: শেখ হাসিনার ভাষণের দুটি মৌলিক প্রশ্ন মাতারবাড়ীতে শেখ হাসিনা সরকারের উন্নয়নযজ্ঞ দেখে বিস্মিত তারেক রহমান পর্তুগালে বিদেশি নাগরিককে অপহরণের অভিযোগে সন্দেহভাজন দুই বাংলাদেশি আটক রাষ্ট্রপতি নির্বাচনে দুটি মনোনয়ন ফরম নিল বিএনপি সিলেটে হামের উপসর্গে আরও শিশুর ৩ মৃত্যু, প্রাণ হারাচ্ছেন প্রাপ্তবয়ষ্করাও শিশু হত্যা মামলায় জামিনে বেরিয়ে বাড়ির মালিককে খুনের অভিযোগ পুলিশ হেফাজতে মৃত কর্মীর বাড়িতে মমতা, তারপরই উত্তপ্ত ২৪ পরগণা দল নির্বাচনে সম্পৃক্ত হই না আলিয়া মাদ্রাসায় হল দখল নিয়ে ফের মুখোমুখি ছাত্রদল-শিবির