আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি না ঠিক করবে জনগণ : ফখরুল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ নভেম্বর, ২০২৪
     ৫:২৮ অপরাহ্ণ

আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি না ঠিক করবে জনগণ : ফখরুল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ নভেম্বর, ২০২৪ | ৫:২৮ 149 ভিউ
বিএনপি আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিচ্ছে বলে কিছু গণমাধ্যমে প্রকাশিত হওয়া খবরটি সঠিক নয় বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা ঠিক করবে দেশের জনগণ। বুধবার দুপুরে ফেনীর ফুলগাজী উপজেলার শ্রীপুরের ইস্কান্দার মজুমদার বাড়ি প্রাঙ্গণে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি প্রধানের অসুস্থতা নিয়েও কথা বলেন মির্জা ফখরুল।তিনি বলেন, জেলে থাকার কারণেই গুরুতর অসুস্থ হয়েছেন খালেদা জিয়া। অল্প সময়ের মধ্যেই তিনি চিকিৎসার জন্য বিদেশ যাবেন। খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে রাখা হয়েছিল

জানিয়ে ফখরুল বলেন, মিথ্যা মামলায় খালেদা জিয়াকে কারাগারে রেখেছিল আওয়ামী লীগ সরকার। তাকে ছোট স্যাঁতস্যাঁতে কক্ষে থাকতে হতো। যে কারণে তিনি গুরুতর অসুস্থ হয়েছিলেন। ছয় বছর জেলে থাকলেও কখনো মাথা নত করেননি খালেদা জিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদীন, সাবেক সংসদ সদস্য রেহানা আক্তার রানু, চট্টগ্রাম বিভাগের সংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব। ফেনী-১ আসনের নির্বাচনী সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, সদস্য সচিব মোহাম্মদ রবিনসহ অনেক জাতীয় নেতা এ সময় উপস্থিত

ছিলেন। অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫ জনের মাঝে ঢেউটিন এবং ২০০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন অতিথিরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চরম অস্থিরতা ও সিদ্ধান্তহীনতায় চিহ্নিত ইউনূসের ৫৫৯ দিনের প্রশাসন বাংলাদেশ আওয়ামী লীগ–এর পক্ষ থেকে পবিত্র রমজানের শুভেচ্ছা দখলদারের স্বৈরাচারী আদেশে নিষেধাজ্ঞার কোন বৈধতা বা আইনি ভিত্তি নেই; আওয়ামী লীগ সংগঠিত হবে জনতার বাধভাঙ্গা অংশগ্রহণে, আপন মহিমায় এক জাদুকরের বিদায়ের পর আরেক জাদুকরের আগমন The international community often views Nobel laureates through a lens of deified reverence, assuming that a Peace Prize in the pocket equates to a democrat in the soul. দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে মাহে রমজানের মোবারকবাদ জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিমের বিবৃতি ক্যাশ’ সামলাতেন স্ত্রী শীলা: আসিফ নজরুলের বিরুদ্ধে ১৪ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ কারাবন্দী নেতাদের পরিবারের পাশে ইফতার সামগ্রী নিয়ে যুবলীগ নেতা জনি রমজানে আড়াইটা পর্যন্ত ব্যাংক লেনদেন স্কুলে রমজানের ছুটি বৃহস্পতিবার থেকে ফ্যাসিস্ট ইউনূসের ডিজাইনে জাল ভোটের নির্বাচনঃ দৈবচয়নে টিআইবির ৭০ টি আসন পর্যবেক্ষণ, ধৃত জাল ভোটের পরিসংখ্যান ২১.৪% বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ পার্বতীপুর উপজেলা শাখা, দিনাজপুর এর উদ্যোগে পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন। ইউনূসের আয়োজিত প্রহসনের নির্বাচন, যেখানে অবাধে চলেছে জাল ভোটের মহোৎসব In divided Bangladesh, election delivers power, not stability পবিত্র রমজান মাসে বাংলাদেশ ছাত্রলীগের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি অসহায়, দুস্থ, প্রান্তিক, নিম্ন আয়ের মানুষদের জন্য ইফতার, সেহরি, খাদ্য উপকরণ সহায়তাসহ অন্যান্য মানবিক কর্মসূচি গ্রহণের আহ্বান দরিদ্র বাড়িয়ে বিদায় দারিদ্র্যের জাদুকরের ‘মবের জনক’ উপাধি নিয়ে বিদায় ড. ইউনূসের: পেছনে রেখে গেলেন লাশের মিছিল ও বিচারহীনতার সংস্কৃতি জাইমা রহমানের বিরুদ্ধে ‘ডিজিটাল চরিত্র হনন’: ক্ষমতাসীনদের পাশে দাঁড়িয়ে রাজনৈতিক শিষ্টাচারের ডাক ছাত্রলীগ নেতার বাবার মৃত্যুর পর অবশেষে মুক্তি মিলল ছেলের: জানাজায় অংশ নিতে বাড়ি ফিরলেন সামি কুড়িগ্রাম-১ এ ভোটার নেই, তবু ভোট ১০০% পূর্ণ