ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ২ মন্ত্রী, ৪ এমপিসহ ১০৬ জনের নামে মামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ নভেম্বর, ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ২ মন্ত্রী, ৪ এমপিসহ ১০৬ জনের নামে মামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ নভেম্বর, ২০২৪ |
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ২ মন্ত্রী, ৪ এমপি, সাবেক জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতাকর্মীসহ ১০৬ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। জেলা ছাত্রদলের আহবায়ক ইব্রাহিম আহমেদ শাহীন বাদী হয়ে সোমবার রাতে সদর থানায় এ মামলা দায়ের করেন। মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- সাবেক গৃহায়ণ ও গণপুর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক এমপি ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম, সাবেক এমপি এবাদুল করিম বুলবুল, সাবেক এমপি মঈন উদ্দিন, সাবেক এমপি একরামুজ্জামান খোকন। এছাড়া মোকতাদির চৌধুরীর স্ত্রী ফাহিমা খাতুনকেও এ মামলায় আসামি করা হয়েছে। এ মামলায় অজ্ঞাতনামা ৪০-৫০ জনকে আসামি করা হয়। ছাত্রদল নেতা ইব্রাহিম আহমেদ অভিযোগ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে

গত ৪ আগস্ট গভ. মডেল গার্লস স্কুলের সামনে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের লোকজন একটি মিছিলে হামলা চালায়। তাদের হামলায় বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হন। এ সময় মোটরসাইকেল ভাঙচুরসহ ককটেল ফাটিয়ে নাশকতার সৃষ্টি করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত