চট্টগ্রামে আবারো নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ নভেম্বর, ২০২৪

চট্টগ্রামে আবারো নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ নভেম্বর, ২০২৪ |
চট্টগ্রামে ২৪ ঘন্টা পার না হতেই নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা ঝটিকা মিছিল করেছে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর ওয়াসা এলাকায় এ মিছিল করে ছাত্রলীগের ১০ থেকে ১২ জন কর্মী। এলাকার বাসিন্দা জানায়, ব্যাটারি গলির সামনে সড়কে জয় বাংলা স্লোগান দিয়েই মিছিল শুরু করে এক দল তরুণ। এ ঘটনার সত্যতা মেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিতে। ওই ভিডিওতে দেখা যায়, মাস্ক পরিহিত তরুণেরা স্লোগান দিয়ে মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছিল পল্টন রোডে। তারা 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। চলছে লড়াই চলবে, শেখ হাসিনা লড়বে। শেখ হাসিনার সরকার, বারবার দরকার- বলে স্লোগান দেয়।

এর আগে রবিবার রাতেও চট্টগ্রামের প্রবর্তক মোড় এলাকায় মিছিল করে ছাত্রলীগের কর্মীরা। উল্লেখ্য, গত ১৮ অক্টোবর রাতে নগরীর জামালখান থেকে চেরাগী পাহাড় এলাকায় প্রায় অর্ধশত ছাত্রলীগের নেতাকর্মী স্লোগান দিয়ে মিছিল করেছিল। ৫ আগস্টের পর সেদিনই প্রথম ছাত্রলীগ প্রথম মিছিল করে৷ এরপর থেকে চট্টগ্রামে এ নিয়ে তৃতীয়বার ছাত্রলীগের কর্মীদের ঝটিকা মিছিল করতে দেখা যাচ্ছে। এ নিয়ে ফেসবুকে চলছে তুমুল আলোচনা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত