বাঞ্ছারামপুরে বিএনপির দুগ্রুপের সংঘর্ষে আহত ৪০ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ নভেম্বর, ২০২৪
     ৮:৫২ অপরাহ্ণ

বাঞ্ছারামপুরে বিএনপির দুগ্রুপের সংঘর্ষে আহত ৪০

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ নভেম্বর, ২০২৪ | ৮:৫২ 126 ভিউ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উপজেলা বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ৪০ জনের বেশি নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় কয়েকটি দোকান ঘর ও কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ নেতাকর্মীরা। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার প্রতাপগঞ্জ বাজারের মুসা মার্কেটের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে গুরুতর আহত অবস্থায় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জালাল উদ্দিন বাদল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মুছা হায়দার, বিএনপির কর্মী অরুণ মিয়া, ফুলমিয়া, দানু মিয়া, কেশপদ দাসসহ ৬ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আগামী ২০ নভেম্বর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন বাঞ্ছারামপুর সরকারি এস এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই

সম্মেলন বাতিলের দাবিতে গণমিছিল ও প্রতিবাদ সভা আয়োজন করে বিএনপি ও অঙ্গ সংগঠনের একটি অংশ। সোমবার দুপুর ১২ টার দিকে উপজেলা সদরের মাতুর বাড়ির মোড় থেকে বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য এমএ খালেক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার, অ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়া ও ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ড. সাইদুজ্জামান কামালের নেতৃত্বে একটি মিছিল বের হয়ে প্রতাপগঞ্জ বাজারের কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ মেহেদী হাসান পলাশের অনুসারী উপজেলা বিএনপির সদস্য সচিব একেএম মুসার মালিকানাধীন মার্কেটের সামনে দিয়ে যাওয়ার সময় মিছিলে কয়েকজন ঢিল ছুড়ে মারে। এ সময় ধাওয়া পাল্টা দেওয়া শুরু হলে ইটের আঘাতে ৪০ জনের বেশি নেতাকর্মী

আহত হয়। আগামী ২০ নভেম্বর বুধবার সকাল দশটায় বাঞ্ছারামপুর সদরের সরকারি এস এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা বিএনপির দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে। গত ৯ নভেম্বর থেকে এই সম্মেলন বাতিলের দাবি জানিয়ে বিএনপির একটি অংশ প্রতিবাদ সভা মিছিল করে আসছে। মুসা হায়দার জানান, আমরা মিছিল নিয়ে মুসা মার্কেটের সামনে দিয়ে যাওয়ার সময় ছাদের উপর থেকে আমাদের উপর ইট মারতে থাকে। এ সময় আমাদের প্রচুর নেতাকর্মী আহত হয়। আমি নিজেও আহত হয়েছি। ইচ্ছে করে আমাদের মিছিলের উপর হামলা করা হয়েছে। জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক

সংসদ সদস্য এম এ খালেক জানান, আমরা শান্তিপূর্ণ মিছিল নিয়ে মুসা মার্কেটের সামনে দিয়ে আসার সময় বিনা উস্কানিতে আমাদের নেতাকর্মীদের উপর ইট পাটকেল ছুঁড়ে মারে। এ সময় ৪০ জনের মতো নেতাকর্মী আহত হয় এদের মধ্যে কয়েকজনকে ঢাকায় পাঠানো হয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে কাউন্সিল বাতিলের দাবিতে মিছিল বের করেছিলাম। বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রঞ্জন বর্মণ জানান, এখন পর্যন্ত আহত ৩৬ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর হয় ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। বাঞ্ছারামপুর থানার ওসি মোরশেদ আলম জানান, দুপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছিল। এ বিষয়ে কোনো পক্ষই এখনো কোনো অভিযোগ দেয়নি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চরম অস্থিরতা ও সিদ্ধান্তহীনতায় চিহ্নিত ইউনূসের ৫৫৯ দিনের প্রশাসন বাংলাদেশ আওয়ামী লীগ–এর পক্ষ থেকে পবিত্র রমজানের শুভেচ্ছা দখলদারের স্বৈরাচারী আদেশে নিষেধাজ্ঞার কোন বৈধতা বা আইনি ভিত্তি নেই; আওয়ামী লীগ সংগঠিত হবে জনতার বাধভাঙ্গা অংশগ্রহণে, আপন মহিমায় এক জাদুকরের বিদায়ের পর আরেক জাদুকরের আগমন The international community often views Nobel laureates through a lens of deified reverence, assuming that a Peace Prize in the pocket equates to a democrat in the soul. দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে মাহে রমজানের মোবারকবাদ জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিমের বিবৃতি ক্যাশ’ সামলাতেন স্ত্রী শীলা: আসিফ নজরুলের বিরুদ্ধে ১৪ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ কারাবন্দী নেতাদের পরিবারের পাশে ইফতার সামগ্রী নিয়ে যুবলীগ নেতা জনি রমজানে আড়াইটা পর্যন্ত ব্যাংক লেনদেন স্কুলে রমজানের ছুটি বৃহস্পতিবার থেকে ফ্যাসিস্ট ইউনূসের ডিজাইনে জাল ভোটের নির্বাচনঃ দৈবচয়নে টিআইবির ৭০ টি আসন পর্যবেক্ষণ, ধৃত জাল ভোটের পরিসংখ্যান ২১.৪% বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ পার্বতীপুর উপজেলা শাখা, দিনাজপুর এর উদ্যোগে পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন। ইউনূসের আয়োজিত প্রহসনের নির্বাচন, যেখানে অবাধে চলেছে জাল ভোটের মহোৎসব In divided Bangladesh, election delivers power, not stability পবিত্র রমজান মাসে বাংলাদেশ ছাত্রলীগের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি অসহায়, দুস্থ, প্রান্তিক, নিম্ন আয়ের মানুষদের জন্য ইফতার, সেহরি, খাদ্য উপকরণ সহায়তাসহ অন্যান্য মানবিক কর্মসূচি গ্রহণের আহ্বান দরিদ্র বাড়িয়ে বিদায় দারিদ্র্যের জাদুকরের ‘মবের জনক’ উপাধি নিয়ে বিদায় ড. ইউনূসের: পেছনে রেখে গেলেন লাশের মিছিল ও বিচারহীনতার সংস্কৃতি জাইমা রহমানের বিরুদ্ধে ‘ডিজিটাল চরিত্র হনন’: ক্ষমতাসীনদের পাশে দাঁড়িয়ে রাজনৈতিক শিষ্টাচারের ডাক ছাত্রলীগ নেতার বাবার মৃত্যুর পর অবশেষে মুক্তি মিলল ছেলের: জানাজায় অংশ নিতে বাড়ি ফিরলেন সামি কুড়িগ্রাম-১ এ ভোটার নেই, তবু ভোট ১০০% পূর্ণ